করোনার জেরে দেশে কাজ হারানো মানুষের সংখ্যা বাড়ল একলাফে, অগাস্টের পরিসংখ্যান হতাশার

করোনা ভাইরাসের জেরে অগাস্টে দেশের কর্মহীনের সংখ্যা বেড়ে হয়েছে ৮.৩২ শতাংশ।

তৃতীয় ঢেউয়ের আগমন ঘিরে ভীতি ও আশঙ্কার মধ্যেও ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ এখনও পর্যন্ত নিয়ন্ত্রণেই রয়েছে বলা চলে। সংক্রমণের ২৪ ঘণ্টার পরিসংখ্যানে কোনও কোনও দিন উর্ধ্বমুখী হচ্ছে গ্রাফ, তো কখনও নেমে যাচ্ছে অনেকটাই। সেই আশা-নিরাশার মধ্যেই এক হতাশার পরিসংখ্যানে সচকিত হয়েছে দেশ। যেখানে বলা হচ্ছে যে কোভিড ১৯-র জেরেই দেশে নতুন করে কর্মসংস্থান হারিয়েছেন বহু মানুষ। সরকারেরও উদ্বেগ বাড়িয়েছে এই হিসেব।

করোনার জেরে দেশে কাজ হারানো মানুষের সংখ্যা বাড়ল একলাফে, অগাস্টের পরিসংখ্যান হতাশার

সম্প্রতি সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমি প্রাইভেট (Centre for Monitoring Indian Economy Pvt) নামে রিসার্চ সংস্থার তরফে অগাস্ট মাসের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। যেখানে দেখানো হয়েছে যে দেশে জুলাই মাসের থেকে অগাস্টে নতুন করে কর্ম হারানো মানুষের সংখ্যা অনেকটাই বেড়েছে। নতুন পরিসংখ্যান অনুযায়ী গত মাসে ভারতে নতুন করে ৮.৩২ শতাংশ মানুষ কাজ হারিয়েছেন। যা জুলাই মাসের পরিসংখ্যানের থেকে অনেকটা বেশি বলেও জানানো হয়েছে।

সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমি প্রাইভেট (Centre for Monitoring Indian Economy Pvt) নামে রিসার্চ সংস্থা গত মাসে এ সংক্রান্ত যে পরিসংখ্যান তুলে ধরেছিল, সে অনুযায়ী জুলাই মাসে দেশে ৬.৯৫ শতাংশ মানুষ কাজ হারিয়েছিলেন। এই পরিসংখ্যান এপ্রিল থেকে পরের চার মাসের মধ্যে ছিল সর্বনিম্ন। কিন্তু অগাস্টেই ফের চিত্র পাল্টে যাওয়ায় হতাশই হয়েছেন দেশের অর্থনীতিবিদরা।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে দেশে ১০ লক্ষেরও বেশি মানুষ নতুন করে কাজ হারিয়েছেন। এপ্রিল মাসের পর থেকে ভারতে চাকরির বাজার কিছুটা হলেও উন্মুক্ত হচ্ছিল। জুলাইয়ে দেশে চাকরিহীন মানুষের সংখ্যা সাত লক্ষে দাঁড়িয়ে গিয়েছিল। কিন্তু অগাস্টেই ফের কেন গ্রাফ উর্ধ্বপানে ধাবমান হল, তারও কারণ ব্যাখ্যা করেছে সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমি। জানিয়েছে যে আচমকাই দেশে চাকরির বাজার সঙ্কুচিত হয়ে গিয়েছে। অতিরিক্ত ব্যয় বাঁচাতে সংস্থাগুলি কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। একাধারে নতুন চাকরির সুযোগ তৈরি না হওয়ায় দেশে আরও বেকারত্ব বেড়েছে বলে জানানো হয়েছে। এর প্রভাব সরাসরি দেশের অর্থনীতিতে পড়বে বলেই আশঙ্কা করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার কী ভূমিকা পালন করে, সেদিকে তাকিয়ে থাকবে দেশ।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ছেন ৪১,৯৬৫ জন। যা মঙ্গলবারের তুলনায় অনেকটাই বেশি। দেশে মোট করোনা সংক্রামিতের সংখ্যা ৩ কোটি ২৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রায় ৪ লক্ষ ৪০ হাজার মানুষের মৃত্যুু হয়েছে। পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+