India Post Recruitment: পরীক্ষা ছাড়াই ক্লাস ১০ পাসে ডাকবিভাগে চাকরি, বেতন- ৬৩ হাজার
India Post Recruitment: পরীক্ষা ছাড়াই ক্লাস ১০ পাসে ডাকবিভাগে চাকরি, বেতন- ৬৩ হাজার
ব্যাপক নিয়োগ হতে চলেছে ভারতীয় ডাকবিভাগে (India Post)। একাধিক পদের জন্যে (Sarkari Naukri) এই নিয়োগ হবে। India Post- দিল্লির মেল মোটর সার্ভিস বিভাগের (India Post Recruitment 2022) মধ্যে স্টাফ এবং ড্রাইভার পদের জন্যে এই নিয়োগ (India Post Recruitment) করা হবে।
ইচ্ছুক এবং যোগ্যতম প্রার্থীদের এই পদের জন্যে এখনই আবেদন করতে বলা হয়েছে। ইতিমধ্যে ভারতীয় পোস্টের তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের আগে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নেবেন। ভারতীয় পোস্ট অফিসের ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে।

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে
এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। India Post-এর সরকারি ওয়েবসাইট indiapost.gov.in-এ গিয়ে আবেদন (India Post Recruitment 2022) করতে হবে। এছাড়াও যোগ্য প্রার্থীরা এই লিঙ্কে - https://www.indiapost.gov.in/vas/Pages/India- ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করতে পারবেন। তবে আবেদনের আগে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

২৯টি পদের জন্যে নিয়োগ হবে
মোট ২৯টি পদের জন্যে (India Post Recruitment 2022) এই নিয়োগ হবে। ইতিমধ্যে এই সমস্ত পদগুলির জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ। এই সময়ের মধ্যেই আবেদন করতে হবে। না হলে (Recruitment 2022) বাতিল হয়ে যাবে আবেদন। তবে আবেদনের আগে এই লিঙ্কে- https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_12012022 ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা -
স্টাফ কার ড্রাইভার পদের জন্যে এই নিয়োগ হবে। মোট ২৯টি পদের জন্যে এই নিয়োগ (India Post Recruitment 2022) হবে। তবে এই পদের জন্যে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১০ পাস করতেই হবে। যে কোনও মান্যতাপ্রাপ্ত বোর্ড থেকে পাস করলেই হবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট আবেদনকারীর ড্রাইভিং লাইসেন্স অন্তত তিন বছরের পুরানো হতে হবে। এছাড়াও বেশ কয়েকটি শর্ত রয়েছে। তবে আবেদনের আগে অবশ্যই জরুরি তথ্যগুলি জেনে নিন।

এই পদের জন্যে আবেদনের বয়সসীমা
জানা যাচ্ছে এই পদের জন্যে নুন্যতম বয়স ১৮ থেকে আবেদন করা যাবে। ২৭ বছর পর্যন্ত এই পদের জন্যে ( India Post Recruitment 2022) আবেদন করা যাবে। এই পদের জন্যে মোটা অঙ্কের বেতন ধার্য করা আছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মাসে ১৯,৯৯০ হাজার টাকা থেকে 63,200 টাকা পাওয়া যাবে।

কীভাবে মিলবে চাকরি-
আবেদনকারীকে এই পদের জন্যে নিয়োগ করা হবে স্কিল টেস্টের মাধ্যমে।












Click it and Unblock the Notifications