Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India Post Recruitment: বাংলায় ভারতীয় ডাকঘরে প্রচুর চাকরি, আবেদন করা যাবে ৪০ বছরেও

India Post Recruitment 2022: ব্যাপক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় পোস্ট(India Post)। গ্রামীণ ডাক সেবক পদের জন্যে এই নিয়োগ করা হবে। বিশেষ করে যারা মাধ্যমিক পাশ করেছেন তাঁদের জন্যে এই চাকরি'র সুযোগ পোস্ট অফিসের (Re

India Post Recruitment 2022: ব্যাপক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় পোস্ট(India Post)। গ্রামীণ ডাক সেবক পদের জন্যে এই নিয়োগ করা হবে। বিশেষ করে যারা মাধ্যমিক পাশ করেছেন তাঁদের জন্যে এই চাকরি'র সুযোগ পোস্ট অফিসের (Recruitment 2022) তরফে করে দেওয়া হয়েছে।

ইতিমধ্যে এই শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

একাধিক রাজ্যের জন্যে হবে এই নিয়োগ

একাধিক রাজ্যের জন্যে হবে এই নিয়োগ

গোটা দেশের বিভিন্ন অংশের জন্য এই নিয়োগ করা হবে। একাধিক রাজ্যের জন্যে হবে এই নিয়োগ। যার মধ্যে কলকাতাও রয়েছে। ইতিমধ্যে ভারতীয় ডাক বিভাগের (India Post Recruitment 2022) তরফে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৩৮ হাজার ৯২৬টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। মূলত গ্রামীণ ডাক সেবক পদের জন্যেই এই ভারতীয় ডাক (India Post) বিভাগের তরফে নিয়োগ করা হবে।

শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে

শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে

এই শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে করতে হবে। আর তা করতে হলে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে। আর সেই ওয়েবসাইটটি হল - indiapost.gov.ইন। তবে মাথায় রাখতে হবে এই শূন্যপদগুলির (India Post GDS Recruitment 2022) আবেদনের শেষ তারিখ জুন মাসের পাঁচ তারিখ। এই সময়ের মধ্যেই আবেদনকারীর আবেদন সংশ্লিষ্ট ঠিকানাতে পৌঁছতে হবে।

কোন রাজ্যে কত নিয়োগ-

কোন রাজ্যে কত নিয়োগ-

দেশের (India Post GDS Recruitment 2022) একাধিক রাজ্যের জন্যে এই নিয়োগ করা হবে। যার মধ্যে উত্তর প্রদেশের জন্যে শূন্যপদ 2519 টি। উত্তরাখন্ড- 353, বিহার- 990, ছাত্তিসগড়- 1253। দিল্লিতে শূন্যপদের সংখ্যা 60টি। রাজস্থানের জন্যে 2390, হরিয়ানা- 921, হিমাচল প্রদেশ- 1007, জম্মু-কাশ্মীরের জন্যে ২৬৫টি। ঝাড়খন্ডের জন্যে শূন্যপদের সংখ্যা ৬১০, মধ্যপ্রদেশের জন্যে নিয়োগ করা হবে 4074 জন। এবং কলকাতার জন্যে প্রায় দুই হাজার জনকে নিয়োগ করা হবে। এছাড়াও দেশের একাধিক রাজ্যের জন্যে এই নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

আবেদনকারী নুন্যতম ক্লাস ১০ পাশ করলেই এই পদের জন্যে আবেদন কর‍তে পারবেন। তবে ইংরেজি এবং অঙ্কে দক্ষতা থাকতে হবে। এছাড়াও লোকাল ভাষা লিখতে এবং পড়তে জানতে হবে বলেও জানানো হয়েছে।

বয়সসীমা

বয়সসীমা

ভারতীয় পোস্ট অফিসের তরফে এই বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে এই পদের জন্যে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর। তবে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের আগে অবশ্যই ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+