India Post Recruitment 2025: ভারতীয় পোস্ট অফিসে ব্যাপক নিয়োগ, আবেদন জানান ৪০ বছর বয়সেও

India Post Recruitment 2025: সরকারি চাকরির (Govt Job 2025) খোঁজ করছেন? বড় সুযোগ হাতের সামনে। ভারতীয় পোস্ট অফিস (India Post Office) গ্রামীণ ডাক সেবক (GDS) পদের জন্য কর্মী নিয়োগ করবে। ১০ ফেব্রুয়ারি থেকে এই শূন্যপদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

ইন্ডিয়া পোস্টের (India Post Recruitment 2025) তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনেই এই শূন্যপদের জন্য আবেদন করতে বলা হয়েছে।

India Post Recruitment 2025

India Post Recruitment 2025: কীভাবে আবেদন

ভারতীয় পোস্ট অফিস সরাসরি এই নিয়োগ (India Post Recruitment 2025) করবে। এজন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য indiapost.gov.in - এই লিঙ্কে ক্লিক করতে হবে। ওয়েবসাইট খুললেই 'Registration অপশন দেখাবে। প্রথমে তা করতে হবে। এরপর 'Stage 2: Apply Online' করে এই শূন্যপদের জন্য আবেদন করতে হবে। আগামী ৩ মার্চ পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে।

India Post Recruitment 2025: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি

ভারতীয় পোস্ট অফিস মোট ২১ হাজার ৪১৩ টি শূন্যপদের জন্য নিয়োগ (India Post Recruitment 2025) করবে। গোটা দেশের জন্যেই এই নিয়োগ করা হবে। গ্রামীণ ডাক সেবক (GDS) পদের জন্য হবে নিয়োগ। ফলে বিপুল কর্মসংস্থান হবে। কোথায় কীভাবে এই আবেদন করবেন বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে পোস্ট অফিস। তা জেনেই আবেদন করতে বলা হয়েছে। ওয়েবসাইটে গিয়ে পড়ুন সেই বিজ্ঞপ্তি।

India Post Recruitment 2025: যোগ্যতা -

গ্রামীণ ডাক সেবক পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত বোর্ড কিংবা কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্লাস ১০ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া গণিত ও ইংরেজি বিষয়ে ন্যূনতম পাস নম্বর থাকতে হবে। নুন্যতম ১৮ বছর বয়স থেকে গ্রামীণ সেবক পদের জন্য আবেদন করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ৪০ বছর। ফলে বড় সুযোগ হাত ছাড়া করবেন না (India Post Recruitment 2025)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+