India Post Recruitment 2023: পশ্চিমবঙ্গে ভারতীয় ডাক বিভাগে ব্যাপক নিয়োগ, শূন্যপদ ৩০,০৪১ টি
India Post Recruitment 2023: ভারতীয় ডাক (India Post) বিভাগে ব্যাপক নিয়োগ। প্রায় ৩০০৪১ টি শূন্যপদের ( India Post 30041 Vacancies) জন্যে এই নিয়োগ শুরু হয়েছে। ইতিমধ্যে ভারতীয় ডাক বিভাগের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
সেই মতো গ্রামীণ ডাক সেবক সহ একাধিক শূন্যপদের ( India Post GDS Recruitment 2023) জন্যে এই নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ভারতীয় ডাক বিভাগের তরফে এই নিয়োগ করা হবে। কীভাবে কোথায় আবেদন করবেন রইল বিস্তারিত।

- India Post Recruitment 2023: কীভাবে আবেদন
ইতিমধ্যে ভারতীয় ডাক বিভাগের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।। বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের জন্যে আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। এজন্যে এই লিঙ্কে- www.indiapostgdsonline.gov.in ক্লিক করতে হবে। মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ আগামী ২৩ অগাস্ট। ফলে যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অবিলম্বে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।
- India Post Recruitment 2023: শূন্যপদ সংক্রান্ত তথ্য
প্রায় ৩০০৪১ টি শূন্যপদের ( India Post 30041 Vacancies) জন্যে এই নিয়োগ করা হবে। গ্রামীণ ডাক সেবক ( GDS), ব্রাঞ্চ পোস্ট মাস্টার (BPM), অ্যািস্টেন্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার (ABPM), ডাক সেবক ( স্পেশাল Cycle) শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্যের জন্যে এই নিয়োগ করা হবে।
- India Post Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা
ক্লাস ১০ কিংবা সমকক্ষ পাশ করে যে সমস্ত পড়ুয়ারা বসে রয়েছেন তাদের কাছে দারুণ সুযোগ। এই নিয়োগ ক্লাস ১০ এ কত নম্বর পেয়েছেন সেই ভিত্তিতে এই নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী নুন্যতম ১৮ বছর থেকে এই পদের জন্যে আবেদন করা যায়। সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত এই শূন্যপদের জন্যে আবেদন করা যায়।
- India Post Recruitment 2023: নিয়োগ হবে পশ্চিমবঙ্গেও
একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে। দেশের সমস্ত রাজ্যেই প্রায় নিয়োগ করা হবে। নিয়োগ হবে পশ্চিমবঙ্গ। কলকাতা সহ সমস্ত জেলার জন্যে এই নিয়োগ করা হবে। কোথায় কত নিয়োগ তা জানতে এই লিঙ্কে - https://indiapostgdsonline.cept.gov.in/HomePageS/D23.aspx ক্লিক করতে হবে।
এছাড়া সার্বিক ভাবে ভারতীয় পোস্ট অফিসের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়তে এই লিঙ্কে - India Post Recruitment 2023 - ক্লিক করতে হবে। বিস্তারিত জেনেই করুন আবেদন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications