Job News: গ্রামীণ ডাক সেবক পদে প্রায় ৪১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি! মাধ্যমিক পাশেই আবেদন
গ্রামীণ ডাক সেবক পদে ভারতীয় ডাক বিভাগ বিপুল সংখ্যাক নিয়োগের কথা ঘোষণা করেছে। আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে।
ভারতীয় ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি।
ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে এই আবেদন করতে হবে।

শূন্যপদের সংখ্যা
শূন্যপদের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে সারা দেশে গ্রামীন ডাক সেবক পদে শূন্যপদের সংখ্যা ৪০,৮৮৯।

শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই ইংরেজি ও গণিত-সহ দশম শ্রেণি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদনের ফি
পরীক্ষার জন্য আবেদনকারীকে ১০০ টাকা করে ফি জমা দিতে হবে। তবে মহিলা ও তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের জন্য কোনও ফি জমা দিতে হবে না।

বয়সসীমা
আবেদনকারীর বয়সসীমা হতে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।

বেতন
ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে বেতন ১২০০০ থেকে ২৯,৩৮০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে বেতন ১০ হাজার থেকে ২৪৪৭০ টাকা।

প্রাথমিক তালিকা
আবেদনকারীদের আবেদনের পরে একটি সিস্টেম জেনারেটেড মেধাতালিকা তৈরি করা হবে। এরপর সেই তালিকা ডাক বিভাগের ওয়েবসাইট এবং গ্রামীন ডাক সেবকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

কীভাবে আবেদন
প্রথমে ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইট https://indiapostgdsonline.gov.in/-এ যেতে হবে। এরপর রেজিস্ট্রেশন করে এগিয়ে যেতে হবে। ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করে অনলাইনে ফি জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পরে ভবিষ্যতের সুবিধার জন্য একটি প্রিন্টআউট রাখতে হবে। আবেদনকারীদের অবশ্যই আবেদন করার আগে নিয়োগে বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf












Click it and Unblock the Notifications