Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India Post GDS Recruitment 2021: ক্লাস ১০ পাশ করলেই এই পদের জন্যে করুন আবেদন, শেষ তারিখ বৃহস্পতিবারই

করোনা পরিস্থিতিতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। ধীরে ধীরে ওয়ার্ক ফ্রম হোম বন্ধ হতে চলেছে। খুলে যাচ্ছে বেসরকারি সংস্থার অফিসগুলি। এমনকি সরকারি বহু অফিসও খুলে দেওয়া হচ্ছে। আর অফিস খুলতেই নতুন করে ফের তৈরি হচ্ছে কর্ম

করোনা পরিস্থিতিতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। ধীরে ধীরে ওয়ার্ক ফ্রম হোম বন্ধ হতে চলেছে। খুলে যাচ্ছে বেসরকারি সংস্থার অফিসগুলি। এমনকি সরকারি বহু অফিসও খুলে দেওয়া হচ্ছে। আর অফিস খুলতেই নতুন করে ফের তৈরি হচ্ছে কর্মসংস্থানের বাজার।

সরকারি হোক কিংবা বেসরকারি সংস্থাতে নিয়োগ শুরু হয়েছে। তবে এই অবস্থায় চাকরির বাজারে বড় খবর। ব্যাপক শূন্যপদের জন্যে কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ (India Post)। কর্ম প্রার্থীদের জন্যে দারুণ সুযোগ।

কাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করতে চলেছে।

কাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করতে চলেছে।

ভারতীয় ডাক বিভাগ (India Post) একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করতে চলেছে। অন্ধ্র প্রদেশ (India Post GDS Recruitment 2021) সার্কেলের জন্যে এই নিয়োগ হবে। গ্রামীণ ডাক সেবক (GDS) পদের জন্যে এই নিয়োগ করা হবে। তবে গুরুত্বপূর্ণ তথ্য হল এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ আগামিকাল বৃহস্পতিবারই। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা যদি (India Post GDS Recruitment 2021) এখনও এই পদের জন্যে আবেদন না করে থাকেন তাহলে এখনই ক্লিক করুন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সরকারি ওয়েবসাইট (India Post)-এ ক্লিক করে আবেদন করতে হবে। ওয়েবসাইটটি হল- appost.in। মনে রাখুন এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর।

২৯৬টি পদের জন্যে এই নিয়োগ করা হবে।

২৯৬টি পদের জন্যে এই নিয়োগ করা হবে।

তবে আবেদনের আগে অবশ্যই জরুরি তথ্যগুলি জেনে নেওয়া প্রয়োজন। আর তা দেখার জন্যে https://appost.in/gdsonline/Home.aspx-এই লিঙ্কে ক্লিক করতে পারেন। জানা গিয়েছে, ২২৯৬টি পদের জন্যে এই নিয়োগ করা হবে।

জরুরি তথ্য

জরুরি তথ্য

ইতিমধ্যে (India Post GDS Recruitment 2021) গ্রামীণ ডাক সেবক পদের জন্যে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। তিন নভেম্বর থেকে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছ। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল আগামীকাল অর্থাৎ ১৮ নভেম্বর শেষ হচ্ছে এই আবেদন প্রক্তিয়া। ফলে হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময় রয়েছে। আর এর মধ্যেই আবেদন করতে হবে এই পদের জন্যে।

কোন কোন পদে হবে এই নিয়োগ

কোন কোন পদে হবে এই নিয়োগ

একাধিক পদের জন্যে এই নিয়োগ করা হবে। যেমন ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং গ্রামীণ ডাক সেবক পদের জন্যে এই নিয়োগ করা হবে। মোট ২২৯৬টি পদের জন্যে এই নিয়োগ করা হবে।

শিক্ষাগইত যোগ্যতা

শিক্ষাগইত যোগ্যতা

একাধিক পদের জন্যে এই নিয়োগ করা হবে। তবে অবস্যই আবেদনকারীকে ক্লাস ১০ পাশ করতেই হবে। ভারত সরকার কিংবা রাজ্য সরকারের অনুমোদন রয়েছে এমন যে কোনও স্কুল থেকেই আবেদন করা যাবে। তবে আবেদনকারীকে অবশ্যই স্থানীয় ভাষা জানতে হবে। এছাড়াও অঙ্কে কিছুটা ভালো হতে হবে। তবে আবেদনের আগে অবশ্যই ভালো করে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিন। কোনও ভাবেই বুইভ্রান্ত হবে না।

নিয়োগ পদ্ধতি এবং বয়স!

নিয়োগ পদ্ধতি এবং বয়স!

যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলির জন্যে আবেদন জানাতে পারেন। তবে এই পদগুলির জন্যে আবেদনের নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর। তবে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যেতে পারে। তবে সংরক্ষিত কিছু আসণে বয়সে ছাড় দেওয়া হয়েছে। তবে এই পদের জন্যে আবেদনকারীকে কোনও পরীক্ষা দিতে হবে। অনলাইনে জমা দেওয়া আবেদনগুলিকে একটা জায়গাতে নিয়ে আসা হবে। এছাড়াও অটোমেটেড জেনারেটেড মেরিট লিস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীকে এই পদের জন্যে বেছে নেওয়া হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+