Global Remote Work Index: রিমোট ওয়ার্কের পরিবেশ নেই! সমীক্ষায় আরও কয়েকধাপ পিছিয়ে গেল ভারত
Global Remote Work Index: রিমোট ওয়ার্কের ক্ষেত্রে আরও পিছিয়ে গেল ভারত। মোট ১০৮টি দেশের মধ্যে ভারতের স্থান এখন ৬৪-তে। বুধবার গ্লোবাল রিমোট ওয়ার্ক ইনডেক্স-এর তরফ থেকে এই সমীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সামাজিক সুরক্ষা, পরিকাঠানোর নিরিখে ভারত বেশ কয়েকটি স্থান পিছিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।
সাইবার নিরাপত্তা ফার্মের (Global Remote Work Index) তরফ থেকে এই সমীক্ষা চালানো হয়। ডিজিটাল পরিকাঠামো, অর্থনৈতিক সুরক্ষা, সামাজি সুরক্ষার নিরিখে এই বিচার করা হয়। গত বছর ভারত যে স্থানে ছিল, এবার তার থেকে আরও ১৫টি স্থান পিছিয়ে গিয়েছে।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ডোনাটাস তামেলিস জানিয়েছেন, বেশ কয়েকটি সংস্থা সম্প্রতি রিমোট ওয়ার্ক বন্ধ করে অফিসে আসতে বলেছেন সংস্থার কর্মীদের। ভারতের ক্ষেত্রে পরিকাঠামোর দিক থেকেই সবথেকে বেশি সমস্যা রয়েছে। তাই ভারত পিছিয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।
ভারতের রিমোট (Global Remote Work Index) ওয়ার্কের যা পরিকাঠামোর, তা নাকি বিশ্বের মধ্যে সবথেকে খারাপ। এছাড়া ভারতে ইন্টারনেট ব্যবহারের খরচও বেশি, আবার মানও তত ভাল নয়। এছাড়া সাইবার সুরক্ষা ও অর্থনৈতিক সুরক্ষার ক্ষেত্রে স্থান অনেকটাই পিছনে।
তবে বসবাসের ক্ষেত্রে ভারতে খরচ অনেক কম। অর্থাৎ অনেক কম খরচে থাকা-খাওয়া যায় ভারতে। এই ক্ষেত্রে ভারত বিশ্বের মধ্যে তৃতীয়। তবে স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ। সেই ক্ষেত্রে ভারতের স্থান ৯৩। এই রিমোট ওয়ার্কের (Global Remote Work Index) ক্ষেত্রে প্রথম দশে রয়েছে ডেনমার্ক, নেদারল্যান্ড, জার্মানি, স্পেন, সুইডেন, পর্তুগাল ইত্যাদি।
রিমোট ওয়ার্কের (Global Remote Work Index) অর্থ হল, অফিস থেকে দূরে বাড়িতে বা অন্য কোথাও বসে কাজ করা। মূলত করোনাকালে এইভাবে কাজ করার রীতি শুরু হয়। পরবর্তীতে পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে অফিসগুলি খুলতে শুরু করেছে। অনেকেই কর্মীদের অফিসে যেতে বলছেন।












Click it and Unblock the Notifications