SSC-র সংশোধিত বিজ্ঞপ্তি, প্রায় ২০ হাজার কনস্টেবল পদের সংখ্যা বৃদ্ধি! মাধ্যমিক পাশেই করা যাবে আবেদন
কনস্টেবল পদে নিয়োগের সংখ্যা বাড়িয়েছে স্টাফ সিলেকশন কমিশন। এব্যাপারে আগেকার বিজ্ঞপ্তি সংশোধন করা হয়েছে। দেশের বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীতে তাঁদের নিয়োগ করা হবে। তবে খুব তাড়াতাড়ি এব্যাপারে আবেদন করতে হবে। কম্পিউটার
কনস্টেবল পদে নিয়োগের সংখ্যা বাড়িয়েছে স্টাফ সিলেকশন কমিশন। এব্যাপারে আগেকার বিজ্ঞপ্তি সংশোধন করা হয়েছে। দেশের বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীতে তাঁদের নিয়োগ করা হবে। তবে খুব তাড়াতাড়ি এব্যাপারে আবেদন করতে হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং শারীরিক দক্ষতা পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা
অক্টোবরে যখন নিয়োগের মূল বিজ্ঞপ্তিটি বেরিয়েছিল এবং কর্মপ্রার্থীরা আবেদন শুরু করেছিলেন, তখন শূন্যপদের সংখ্যা ২৪৩৬৯ বলা হয়েছিল। তবে সংশোধিত যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, সেখানে শূন্যপদের সংখ্যা ৪৫২৮৪ বলা হয়েছে। পুরুষ ও মহিলা উভয় বিভাগেই বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ-এ এই নিয়োগ করা হবে।
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/corrigendum_I_26112022.pdf

বেতনক্রম
কনস্টেবলদের বেতনক্রম শুরু ২১৭০০ টাকা থেকে ৬৯১০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
আবেদনকারীকে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি অর্থাৎ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।

কর্মপ্রার্থী নির্বাচন প্রক্রিয়া
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং শারীরিক দক্ষতা যাচাইয়ের মাধ্যমে পুরুষ ও মহিলা প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদনের ফি ও আবেদনের পদ্ধতি
সাধারণ আবেদনকারীদের ১০০ টাকা করে ফি দিতে হবে। তবে মহিলা প্রার্থী, তফশিলি জাতি, উপজাতি এবং অবসরপ্রাপ্ত সমরকর্মীদের এই ফি দিতে হবে না। অনলাইনে যেমন আবেদন করতে হবে, ঠিক তেমনই অলনাইনেই এই ফি জমা দিতে হবে। ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে আবেদনকারীকে এব্যাপারে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। ক্লিক করুন https://ssc.nic.in/।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications