রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ১০ হাজার কর্মীকে ছেটে ফেলে বিশ্বের বড় এই সংস্থা
IKEA- বিশ্বের অন্যতম বড় সংস্থা। আর সেখানেই অন্তত দশ হাজার কর্মীর চাকরি গিয়েছে। গোটা দেশেই কার্যত বেকারত্বের হার বৃদ্ধি কার্যত বড় চ্যালেঞ্জ। সেখানে দাঁড়িয়ে এই খবর রীতিমত উদ্বেগ বাড়াচ্ছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী,
IKEA- বিশ্বের অন্যতম বড় সংস্থা। আর সেখানেই অন্তত দশ হাজার কর্মীর চাকরি গিয়েছে। গোটা দেশেই কার্যত বেকারত্বের হার বৃদ্ধি কার্যত বড় চ্যালেঞ্জ। সেখানে দাঁড়িয়ে এই খবর রীতিমত উদ্বেগ বাড়াচ্ছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বৃহস্পতিবার সুইডেনের ফার্নিচার জায়েন্ট IKEA গোটা বছরে বিক্রি ৬ শতাংশ বৃদ্ধির রিপোর্ট সামনে এসেছে।
ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পরেই এই সংস্থার বিক্রিতে বড়সড় ধাক্কা লাগে। আর এর মধ্যেই চাঞ্চল্যকর আরও একটি খবর সামনে এসেছে। ১২ হাজার কর্মী নিয়ে রাশিয়াতে চলা এই সংস্থা দশহাজার কর্মীকে ছেটে ফেলেছে।

অন্তত ১৫ হাজার কর্মচারী ছিল।
IKEA-বিশ্বের বড়বড় একাধিক সংস্থার সঙ্গে টেক্কা দেয়। বেশ নাম রয়েছে। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের পরেই IKEA- তাঁদের অন্তত ১৭টি দোকান বন্ধ করে দেয়। এমনকি উৎপাদনেও বড়সড় ধাক্কা লাগে। যুদ্ধ লাগার আগে IKEA-এর অন্তত ১৫ হাজার কর্মচারী ছিল। পশ্চিম দুনিয়ার অন্যতম বড় সংস্থা হিসাবে মানা হত এই কোম্পানিকে। কর্ম সংস্থান তৈরি থেকে একাধিক ক্ষেত্রে নজরে ছিল এই সংস্থা। কিন্ত্য যুদ্ধের পর বড় ধাক্কা লাগে এই সংস্থায়।

বিশ্বের অন্যতম বড় ফার্নিচার সংস্থা
অন্যদিকে Ikea-এর বেশিরভাগ দোকান দেখভাল করে থাকে শেয়ারিং কোম্পানি Ingka। তাঁদের সিইও জেসপার ব্রডিন জানাচ্ছেন, বিশ্বের অন্যতম বড় ফার্নিচার সংস্থা Ikea -এর রাশিয়ার স্টোরে বড় প্রভাব পরেছে। সেখানে ১২ হাজার কর্মীর মধ্যে ১০ হাজার কর্মীকে ছাঁটাই করতে বাধ্য হয়েছে বলে জানান জেসপার। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে মার্কেটিংয়ে ব্যাপক প্রভাব পড়ে। রাশিয়াতে ২০০০ সাল থেকে ব্যবসা করছে IKEA। কিন্তু সেখানেই আজ অন্ধকার। যদিও ধীরে ধীরে ব্যবসা বাড়তে শুরু করেছে। সেখানে দাঁড়িয়ে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে সংস্থা।

এখনও চলছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ
বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস হয়ে গিয়েছে এখনও চলছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে। এর মধ্যেই গত কয়েকদিনে নতুন করে হামলার গতি বাড়িয়েছে রাশিয়া। রাজধানী কিভে একের পর এক মিসাইল আঘাত হেনেছে। একেবারে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সে দেশ। যার প্রভাব পড়েছে গোটা খাদ্য সরবরাহ থেকে মূল্যবৃদ্ধি! কার্যত একাধিক চ্যালেঞ্জের মধ্যে বিশ্বকে ফেলে দিয়েছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। আর এর মধ্যেই এবার সামনে এল কর্মী ছাঁটাইয়ের বিষয়টিও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই যুদ্ধের প্রভাব একেবারে সুদূর প্রসারি। যার ফল বিশ্বের মানুষ দীর্ঘদিন ধরে বয়ে চলবয়ে বলে মনে করছেন বিশ্লেষক রা।












Click it and Unblock the Notifications