ICAR Recruitment 2024: অধ্যাপক এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কলকাতায় নিয়োগ, বেতন ৭০ হাজার

ICAR Recruitment 2024: চাকরির বাজারে বড় সুযোগ! বিশেষ করে যারা অধ্যাপনার সঙ্গে যুক্ত রয়েছেন বা হতে চান তাঁদের জন্য বড় সুযোগ। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চে (Indian Council Of Agricultural Research) কাজের সুযোগ। কলকাতা ক্যাম্পাসের জন্য এই নিয়োগ করা হবে।

নিয়োগ করা হবে ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট-এ অ্যানাটমি বিভাগের জন্য। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কীভাবে কোথায় আবেদন (ICAR Recruitment 2024) করবেন বিস্তারিত জেনেই আবেদন করুন।

Exam

  • ICAR Recruitment 2024: কীভাবে আবেদন জানুন

Indian Council Of Agricultural Research-এ অধ্যাপক এবং সহকারী অধ্যাপক পদের জন্য নিয়োগ (ICAR Recruitment 2024) করা হবে। Ministry of Agriculture and Farmers Welfare এর মধ্যে এই নিয়োগ করা হবে। Walk In Interview এর মাধ্যমে এই নিয়োগ করা হবে। আগামী ২৩ এপ্রিল ইন্টারভিউটি নেওয়া হবে। এজন্য বায়োডেটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ একাধিক তথ্য নিয়ে হাজির হতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এই লিঙ্কে - https://icar.org.in/ ক্লিক করতে হবে।

  • ICAR Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি

ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট-এ অ্যানাটমি বিভাগে এই নিয়োগ করা হবে। অধ্যাপক এবং সহকারী অধ্যাপক হিসাবে এই নিয়োগ (ICAR Recruitment 2024) করা হবে। শূন্যপদ মোট তিনটি। বিজ্ঞপ্তি অনুযায়ী, চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। প্রয়োজনে বাড়ানো হতে পারে চুক্তির মেয়াদ। এই পদে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়তে এই লিঙ্কে ক্লিক করতে হবে। এজন্য এই লিঙ্কে - ICAR Recruitment 2024-- ক্লিক করতে হবে।

  • ICAR Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা

এই বিষয়ে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি (ICAR Recruitment 2024) দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভেটেরিনারি অ্যানাটমিতে ডক্টরাল ডিগ্রি রয়েছে এমন অভিজ্ঞ মানুষরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীকে। অধ্যাপক হিসাবে দু বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এই বিষয়ে গবেষণা রয়েছে এমন অভিজ্ঞতাও থাকতে হবে।

অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে যিনি আবেদন করবেন তাঁকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (ICAR Recruitment 2024) পাশ করতে হবে। ভেটেরিনারি অ্যানাটমিতে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে এমন আবেদনকারীদে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

  • ICAR Recruitment 2024: বয়স

অধ্যাপক হিসাবে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৭০ বছরের মধ্যে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে যাকে নিয়োগ করা হবে তাঁর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। যোগ্য প্রার্থীদের প্রতি মাসে মোটা অঙ্কের বেতন (ICAR Recruitment 2024) দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+