IBPS Clerk Recruitment 2024: ক্লার্ক পদে একাধিক ব্যাঙ্কে নিয়োগ, শূন্যপদ ৬ হাজারেরও বেশি
IBPS Clerk Recruitment 2024: ব্যাঙ্কের চাকরির খোঁজ করছেন। তাহলে বড় স্বস্তির খবর। Institute of Banking Personnel Selection -দেশের ১১ টি পাবলিক সেক্টর ব্যাঙ্কের জন্য নিয়োগ করবে। IBPS Clek CRP XIV- অনুযায়ী এই নিয়োগ হবে।
ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। কীভাবে কোথায় আবেদন (IBPS Clerk Recruitment 2024) করবেন জেনে নিন এক ক্লিকে-

- IBPS Clerk Recruitment 2024: আজ থেকে আবেদন শুরু
IBPS Clerk পদের জন্য নোটিশ ৩০ জুন জারি (IBPS Clerk Recruitment 2024 Registration) করা হয়েছে। সেই মতো আজ সোমবার অর্থাৎ ১লা জুলাই থেকে আবেদন শুরু হবে। এজন্য Institute of Banking Personnel Selection এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে- ibps.in ক্লিক করতে হবে। আগামী ২১ জুলাই এই পদে আবেদনে শেষ তারিখ। এর আর কোনও আবেদন গ্রাহ্য হবে না (IBPS Clerk Recruitment 2024)।
- IBPS Clerk Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
ক্লার্ক পদে মোট ৬১২৮ জনকে নিয়োগ (IBPS Clek CRP XIV) করা হবে। প্রতি বছর IBPS অনেক ব্যাঙ্কের জন্য ক্লার্ক পরীক্ষা (IBPS Clerk Recruitment 2024) হয়। এবারও 14 তম ক্লার্ক পরীক্ষা 2024-25 আর্থিক বছরের জন্য IBPS নেবে। এই পদে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে- IBPS Clerk Recruitment 2024 - ক্লিক করতে হবে। পাশাপাশি আরও জানতে cgrs.ibps.in.- লিঙ্কে ক্লিক করতে হবে।
- IBPS Clerk Recruitment 2024: কবে হবে পরীক্ষা?
প্রি-ইগজামিনেশন ট্রেনিং অর্থাৎ PET এর পরীক্ষা আগামী ১২ অগাস্ট থেকে ১৭ অগাস্টের মধ্যে (IBPS Clerk Recruitment 2024) হতে পারে। এরপর প্রিলিমিনারি পরীক্ষার জন্য কল লেটার আসবে। তবে অফিশিয়াল ভাবে কোনও তারিখ এখনও জানা যায়নি। বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখার কথা বলা হয়েছে।
- IBPS Clerk Recruitment 2024: কারা আবেদন করতে পারবেন?
অনুমোদন রয়েছে দেশের যে কোনও মান্যতা প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করলেই আবেদন করা যাবে (IBPS Clerk Recruitment 2024)। যে কোনও বিষয়ে পাশ করলেও হবে। নুন্যতম ২০ বছর থেকে যে কোনও যুবক কিংবা যুবতী এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সর্বোচ্চ বয়স ২৮।
বড় সুযোগ কর্মসংস্থানের ক্ষেত্রে। বিস্তারিত জেনে এই পদের জন্য আবেদন করুন।












Click it and Unblock the Notifications