IBPS Clerk Admit card 2023: ক্লার্কের পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে? ডাউনলোড করবেন কীভাবে?
IBPS Clerk Admit card 2023: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সনাল (IBPS) ক্লার্ক পদের জন্যে নিয়োগ করবে। ৪০০০ এর বেশি শূন্যপদে এই নিয়োগ করা হবে। পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ করা হবে।
তবে অ্যাডমিট কার্ড কবে দেবে সেদিকে নজর আবেদনকারীদের। অবশেষে বড় খবর পরীক্ষার্থীদের জন্যে। ইতিমধ্যে কয়েক হাজার আবেদন জমা পড়েছে এই শূন্যপদের জন্যে।

IBPS Clerk Admit card 2023: দুই ভাগে নেওয়া হবে পরীক্ষা
IBPS প্রিলিম পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের পরীক্ষা চলতি মাস অর্থাৎ অগাস্টের ২৬ কিংবা ২৭ অগাস্ট হতে পারে। দ্বিতীয় ধাপের পরীক্ষা ২ অক্টোবর হবে বলে জানা গিয়েছে। গত ২৮ জুলাই IBPS প্রিলিম পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এখন শুধুই অ্যাডমিট কার্ড পাওয়ার অপেক্ষা।
IBPS Clerk Admit card 2023: কবে দেওয়া হবে অ্যাডমিট কার্ড
IBPS প্রিলিম পরীক্ষা সামনেই। ফলে খুব শীঘ্রই অ্যাডমিট কার্ড দেওয়া হবে। অ্যাডমিট কার্ড জারি করা হলে IBPS এর অফিসিয়াল ওয়েবসাইট ibps.in এর মাধ্যমে ডাউনলোড করা যাবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সরাসরি লিঙ্ক অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাকটিভ হয়ে যাবে।
জানা যাচ্ছে, চলতি সপ্তাহ অর্থাৎ আগামী ১৮ অগাস্টের মধ্যে
IBPS Clerk Admit card জারি করে দেওয়া হবে। তবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।

IBPS Clerk Recruitment 2023: কীভাবে বেছে নেওয়া হবে
গ্রামীণ ব্যাঙ্ক সহ একাধিক ব্যাঙ্কের জন্যে ক্লার্ক পদের জন্যে নিয়োগ করা হবে। এই পদের জন্যে যোগ্য প্রার্থীকে প্রিলিম, মেন্স এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে - IBPS Clerk Recruitment ক্লিক করতে হবে। বিস্তারিত জেনেই এই শূন্যপদের জন্যে আগামীতে হতে চলা পরীক্ষার জন্যে প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
IBPS Clerk Admit card 2023: কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?
- সবার আগে IBPS এর অফিসিয়াল ওয়েবসাইট ibps.in ক্লিক করতে হবে।
- ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক করতে হবে।
- পার্সোলান ডিটেলস দিতে হবে।
- এরপরেই অ্যাডমিট কার্ডের ডিটেলস স্ক্রিনে ভেসে উঠবে।
- অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিয়ে নিজের কাছে রেখে দিতে হবে।












Click it and Unblock the Notifications