Artificial Intelligence-এর কারণে কর্মী ছাঁটাই IBM-এ! সত্যি হতে চলেছে আশঙ্কা
IBM: ফের কর্মীছাঁটাইয়ের পথে বিশ্বের অন্যতম বড় IBM। প্রায় ৭৮০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। এমনটাই জানিয়েছেন আইবিএমের chief executive officer অরবিন্দ কৃষ্ণ। শুধু তাই নয়, পরিস্থিতির কথা ভেবেই এই সিদ্ধান্ত নিতে সংস্থা বাধ্য হয়েছে বলেও দাবি ওই আধিকারিকের।
প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বজুড়ে বিপ্লব ঘটাচ্ছে artificial intelligence! একাধিক সংস্থা 'এআই'য়ে ব্যাপক উন্নতি ঘটাচ্ছে। মোটা অঙ্কের বিনিয়োগ হচ্ছে। একদিকে যখন বিপ্লব ঘটছে অন্যদিকে মুথ থুবড়ে পড়তে পারে কর্মসংস্থানও। artificial intelligence-এর কারনে বহু মানুষের চাকরি যেতে পারে ইতিমধ্যে আশঙ্কা করা হচ্ছে।

আর সেটাই কার্যত হতে চলেছে IBM-এ। artificial intelligence-এর কারণে বেশ কিছু কর্মীকে সংস্থা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। অন্যিদকে চ্যাট জিপিটি আসার পর আশঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে। আইবিএমের সিইও আরও জানাচ্ছেন, ব্যাঙ্ক অফিস এবং এইচআরে কর্মী কমানো হবে।
একটি সাক্ষাৎকারে অরবিন্দ কৃষ্ণ জানাচ্ছেন, আগামী পাঁচ বছরে প্রায় 30 শতাংশ কর্মচারী AI দ্বারা প্রতিস্থাপিত হবে। পুরোটাই অটোমেশনে চলে যাবে বলে দাবি সংস্থার অন্যতম ওই কর্তার। আর এই অবস্থায় কোম্পানির প্রায় ৭৮০০ কর্মী চাকরি হারাতে পারে বলে আশঙ্কা অরবিন্দ কৃষ্ণের।
ফলে কর্মসংস্থানে প্রভাব পড়বে বলে দাবি আশঙ্কা বিশ্লেষকদের। এআইয়ের মাধ্যমে এমন কিছু কাজ করে নেওয়া সম্ভব হচ্ছে সেখানে কর্মচারীর কোনও প্রয়োজন হবে না। যেমন কাস্টমার কেয়ার পরিষেবা হিসাবে একাধিক সংস্থা এখন artificial intelligence-কে ব্যবহার করছে। টেক্সট মেসেজের মাধ্যমে সংস্থা কাজ করছে। কোড তৈরি করে দিচ্ছে। আর এই সমস্ত কারণেই সংস্থা কর্মী ছাঁটাই করতে চলেছে। এর সঙ্গেই যুক্ত হয়েছে বিশ্বজুড়ে আর্থিক সঙ্কট।
আইবিএমের chief executive officer অরবিন্দ কৃষ্ণ বলছেন, এইচ আর বিভাগে artificial intelligence- ব্যবহার করে একাধিক কাজ করা যাচ্ছে। এই অবস্থায় সংস্থা রণকৌশল বদলাতে বদলাতে পারে বলে দাবি সংস্থার। বর্তমান সময়ে আইবিএমের মোট ২.৬ লাখ কর্মচারী রয়েছে।

তবে কিছু ক্ষেত্রে অবশ্য সংস্থা লোক নিচ্ছে। যদিও AI এর সাহায্যে IBM-এ কিছু ছাঁটাই করা হবে বলে দাবি অরবিন্দ কৃষ্ণের। তবে এই রাউন্ডের কারণে ৫০০০ কর্মীর চাকরি যেতে চলেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে একাধিক সংস্থা কর্মী ছাঁটাই করেছে। অ্যামাজন থেকে শুরু করে একাধিক বড় সংস্থা এই তালিকাতে রয়েছে। ইতিমধ্যে আইবিএম কর্মী ছাঁটাই করলেও ফের একবার সে পথেই হাঁটতে চলেছে।












Click it and Unblock the Notifications