IAF Agniveervayu Recruitment: বায়ুসেনায় অগ্নিবীর বায়ু হিসাবে একাধিক নিয়োগ, ক্লাস ১২ পাশেই করুন আবেদন
ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর বায়ু হিসাবে একাধিক নিয়োগ। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করতে পারা যাবে। কীভাবে কোথায় আবেদন কর
IAF Agniveervayu Recruitment 2022 : ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর বায়ু হিসাবে একাধিক নিয়োগ। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করতে পারা যাবে। কীভাবে কোথায় আবেদন করবেন এই বিষয়ে বিস্তারিত ভাবে বলা হল।
গত মাসখানেক আগেই অগ্নিবী প্রকল্প নিয়ে আসে মোদী সরকার। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন অংশে ক্ষোভ-বিক্ষোভের আগুন ধরে যায়। আর এর মধ্যেই ফের নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জেনে আবেদন করুন।

ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বায়ুসেনার তরফে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই অনুসারে, ইনটেক 01/2023 এর জন্য অগ্নিবীরবায়ু নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া 7ই নভেম্বর 2022 থেকে শুরু হবে। এজন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ভারতীয় বায়ুসেনার অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ agnipathvayu.cdac.ইন - এই লিঙ্কে ক্লিক করতে হবে। মাথায় রাখতে হবে এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ আগামী ২৩ নভেম্বর। এই সময়সীমার মাধ্যমেই এই আবেদন করতে বলা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা-
যারা ভারতীয় সেনাবাহিনীর এই শূন্যপদের জন্যে আবেদন করতে চান তাঁদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এজন্যে মেথামিটিক্স, ফিজিক্স এবং ইংলিশ নিয়ে পড়াশুনা থাকতে হবে। এছাড়াও ক্লস ১২ এর পরীক্ষাতে অন্তত ৫০ শতাংশ নম্বির থাকতে হবে। এছাড়াও, প্রতিটি বিষয়ে কমপক্ষে 50% নম্বর প্রয়োজন। অথবা ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম ৫০% নম্বর সহ তিন বছরের ডিপ্লোমা অথবা নন-ভোকেশনাল বিষয়ে ৫০% নম্বর সহ দুই বছরের ভোকেশনাল কোর্স। এছাড়াও এই বিষয়ে আরও জানতে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

কীভাবে বেছে নেওয়া হবে-
অগ্নিবীরবায়ু নিয়োগের জন্য আবেদনকারীকে তিনটি ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। যেমন অনলাইন টেস্টের মাধ্যনমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে,। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক- https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU_01-2023.pdf করতে বলা হপয়েছে।

শারীরিক পরিকাঠামো-
ন্যূনতম উচ্চতা (পুরুষ) - 152 সেমি
ন্যূনতম উচ্চতা (মহিলা) - 152 সেমি
বুক (পুরুষ) - মোটা চছাড়া 77 সেমি, কমপক্ষে 5 সেমি স্ফীত হওয়া উচিত।
এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি টি পড়ে নিতে হবে।
এই বিষয়ে আরও বিস্তাারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। বিস্তারিত জেনেই এই বিষয়ে আবেদন করতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications