WB Health Recruitment: কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-স্টাফ নার্স পদে লোক নিয়োগ! ১৩ হাজার টাকা থেকে শুরু বেতন

স্বাস্থ্য দফতরে স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, হেলথ ম্যানেজার-সহ বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। হাওড়া জেলার জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন করতে হবে।

স্বাস্থ্য দফতরে স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, হেলথ ম্যানেজার-সহ বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। হাওড়া জেলার জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৫ জানুয়ারি।

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

শূন্য পদের সংখ্যা ১৪১। সেখানে প্যাথোলজিস্ট, স্টাফ নার্স, কমিউনিটি নার্স, ব্লক পাবলিক হেলফ ম্যানেজার, কমিউনিটি হেলফ অ্যাসিস্ট্যান্ট, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পথে লোক নিয়োগ করা হবে। এই সবগুলিতে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত পদও রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকমের শিক্ষাগত যোগ্যতা রয়েছে। কারও ক্ষেত্রে সাইকোলজি, কারও ক্ষেত্রে সাইকিয়াট্রি নার্সিং, কারও ক্ষেত্রে জীবন বিজ্ঞানে স্নাতক হওয়ার পরে ম্যানেজমেন্টে ডিপ্লোমাও জরুরি। এব্যাপারে আবেদন করার আগে নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া খুবই প্রয়োজন।

 বয়সসীমা ও বেতন

বয়সসীমা ও বেতন

স্টাফ নার্সের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৬২ আর অন্যগুলির ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত। বেতন শুরু ১৩ হাজার টাকা থেকে। তবে বিভিন্ন পদের ক্ষেত্রে বেতন বিভিন্ন। আবেদনকারীকে সরকারি বিজ্ঞপ্তিটি দেখতে অনুরোধ করা হচ্ছে।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। ক্লিক করতে হবে https://newonlineapplication.healthyhowrah.org/#loaded. প্রথমে নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। তারপরে তাঁদেরকে ভেরিফিকেশন, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। আবেদনপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে ১১ জানুয়ারি থেকে। যা চলবে ২৫ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আবেদন করার আগে পুরো বিজ্ঞপ্তিটি পড়ে দেখেন এবং নিজের শিক্ষাগত যোগ্যতায় কোন পদে উপযুক্ত তা নিশ্চিত হওয়ার পরে অনলাইনে আবেদন করতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+