Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Digital Marketing Course: ডিজিটাল মার্কেটিং পড়ে আদৌও লাভ? কলকাতার কোথায় করা যায় এই কোর্স

Digital Marketing Course: কয়েক বছরে চাকরির বাজারে বেশ বদল এসেছে! ডাক্তার-ইঞ্জিনিয়ারের বাইরে ছেলে-মেয়েরা নিজেদের তৈরি করছে। মূলত ক্লাস ১২ এর পরেই কিসে কেরিয়ার তৈরি করা সম্ভব তা ফিক্সড করে ফেলে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা।

বর্তমান পরিস্থিতি বিচার করে কেরিয়ার তৈরির অপশন বেছে নেন তাঁরা। আর তাই আজ অনেকেই ভ্লগ করে কিংবা অন্য পেশার সঙ্গে যুক্ত হয়ে মোটা রোজগার করছেন।

Digital Marketing Course

Digital Marketing Course: মোটা বেতন পাওয়া যায়

তেমনই বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ে (Digital Marketing Jobs) ভালো গ্রোথ দেখা যাচ্ছে। প্রত্যেক সেক্টরেই আজ ভালো ডিজিটাল মার্কেটিংয়ের (Digital Marketing) লোকের খুব প্রয়োজন হয়। এই সেক্টরে (Trending Jobs) যেমন মোটা অঙ্কের রোজগার রয়েছে তেমনই প্রমোশন রয়েছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর (Social Media Influencer) থেকে শুরু করে অনলাইন মার্কেটিং! সবক্ষেত্রেই একজন ভালো ডিজিটাল মার্কেটিং জানা লোক প্রয়োজন হয়।

Digital Marketing Course: কীভাবে কোর্স করবেন?

চাহিদা যেহেতু আছে তাই কাজ জানাটা খুবই জরুরি। ফলে সার্টিফিকেট কিংবা ডিপ্লোমা কোর্স করতে হবে। বেসরকারি বহু সংস্থাই এই কোর্স করিয়ে থাকে। এখন সরকারি বহু ইউনিভার্সিটি ডিজিটাল মার্কেটিং কোর্স করাচ্ছে। এমনকি এমবিএ (MBA in Digital Marketing) করার সুযোগও রয়েছে। অনলাইনেও বহু সংস্থা Digital Marketing এর কোর্স করাচ্ছে। অন্য কাজের সঙ্গে সঙ্গে তা শিখে নেওয়া প্রয়োজন।

Digital Marketing Course

Digital Marketing Course: কলকাতায় কোথায় পড়বেন

ভালো চাকরি করতে গেলে বিশদে ঢুকে পড়তে হবে। অন্তত বছরখানেক কোর্স করে নেওয়া প্রয়োজন। কলকাতায় Digital Marketing এর উপর বহু সংস্থা কোর্স করায়। আর সেই তালিকা নীচে রইল-

1. NIFT Kolkata - Certificate in Digital Marketing
2. IIM Calcutta - Executive Program on Digital and Social Media Marketing Strategy
3. Karmick Institute, Kolkata - Certificate in Advanced Digital Marketing
4. IIDE - Online Digital Marketing Course
5. NIIT- Social Media Marketing Short-Term Course

এছাড়াও SEO, SEM and Google এর উপর বিভিন্ন কোর্স করায়। এছাড়াও বহু সংস্থা রয়েছে তাঁরা ডিজিটাল মার্কেটিংয়ের উপর কোর্স করায়।

Digital Marketing Course: কোন সেক্টরে চাহিদা বেশি

আজকের দিনে দাঁড়িয়ে সব সেক্টরে ডিজিটাল মার্কেটিংয়ের ভালো চাহিদা আছে। এসইও ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ই-মেল মার্কেটিং ম্যানেজার, কনটেন্ট মার্কেটিং, গুগল অ্যাড ম্যানেজার (Google Ad Manager) সহ একাধিক অপশন রয়েছে। বিশ্লেষকরা বলছেন, আগামী কয়েক বছরে এই পেশার সঙ্গে যুক্ত লোকেদের প্রোমোশন ভালো বাড়বে। এমনকি লাখে রোজগার কোনও ব্যাপারই নয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+