Railway Recruitment 2023: পরীক্ষা ছাড়াও রেলে চাকরি পাওয়া যায়! কীভাবে? রইল সেই তথ্য
Railway Recruitment 2023: ভারতীয় রেলে চাকরি পাওয়ার জন্যে কত কিছুই না করে! ভারতীয় যুবক-যুবতীরা বিভিন্ন ভাবে নিজেদের তৈরি করে সরকারি (Govt Job) এই চাকরি পেতে। প্রত্যেক বছর রেলের তরফে বিভিন্ন ডিভিশনে নিয়োগ (Sarkari Naukri) করা হয়।
সম্প্রতি হাওড়া-শিয়ালদহ ডিভিশনে আবেদন প্রক্রিয়া (Railway Recruitment 2023) শুরু হয়েছে। কিন্তু অনেক সময় রেলে (Railway Recruitment 2023) পরীক্ষা না দিয়েও চাকরি পাওয়া যায়। এক্ষেত্রে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হয়। এমনকি ITI সার্টফিকেটের প্রয়োজন হয়। আর কি প্রয়োজন হয়? সেই সংক্রান্ত একটা ধারণা এই প্রতিবেদনে তুলে ধরা হল-

- Railway Recruitment 2023: জরুরি যোগ্যতা
রেলের বিভিন্ন পদের জন্যে এই নিয়োগ করা হয়। বিশেষ করে শিক্ষানবিশ পদের জন্যে এই নিয়োগ (Railway Recruitment 2023) করা হয়। তবে এক্ষেত্রে আবেদনকারীকে যে কোনও মান্যতা প্রাপ্ত বোর্ড থেকে পাশ করতে হবে ক্লাস ১০। এক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর পাওয়াটা খুব জরুরি। একই সঙ্গে এই সংক্রান্ত বিষয়ে ITI সার্টফিকেট থাকাটা খুবই জরুরি।
- Railway Recruitment 2023: বয়স সংক্রান্ত তথ্য
রেলের তরফে এই বিষয়ে স্পষ্ট ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা থাকে। তবে শিক্ষানবিস পদের ক্ষেত্রে নুন্যতম ১৫ বছর থেকেই এই পদের জন্যে আবেদন করা যাবে। সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত করা যায়। তবে আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি (Railway Recruitment 2023) পড়ে নিতে হবে।
- Railway Recruitment 2023: কীভাবে নিয়োগ হয়
এই সমস্ত পদের ক্ষেত্রে রেলের (Railway Recruitment 2023) তরফে কোনও পরীক্ষা নেওয়া হয় না। আবেদনের ভিত্তিতে শর্ট লিস্ট করা হয়। এরপর মেরিটলিস্ট তৈরি করা হয়। অঙ্ক (ন্যূনতম 50% মোট নম্বর সহ) এবং প্রাসঙ্গিক ট্রেডে করা শিক্ষানবিশের আইটিআই-তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। আর সেই মেধা তালিকার ভিত্তিতে রেলের শিক্ষানবিশ পদের জন্যে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হয়।












Click it and Unblock the Notifications