ভোডাফোন কর্মীদের পারফরম্যান্স ভালো নয়! ছাঁটাই হতে পারে ১১ হাজার, কী জানালেন মার্গারিটা
টেলিকমিউনিকেশন কোম্পানি বললে আমাদের যার কথা সবার প্রথমে মাথায় আসে তা হল ভোডাফোন, এয়ারটেলের কথা। এবার ভোডাফোনকে নতুন করে সাজিয়ে তুলে টেলিকম ইন্ডাস্ট্রির মধ্যে অন্যতম করার লক্ষ্যে এক কঠিন সিদ্ধান্ত নিলেন ভোডাফোনের নতুন চিফ এক্সিকিউটিভ মার্গারিটা ডেলা ভ্যালে। আর সুন্দর করে এই কোম্পানিকে সাজানোর জন্য এক নয়া সিদ্ধান্ত নিলেন তিনি , তিনি জানিয়েছেন ৩ বছরের মধ্যে ১১ হাজার কর্মী ছাঁটাই করা হতে পারে। কেন করবেন তিনি কর্মীদের ছাঁটাই, সেটিও তিনি জানিয়েছেন, কী বললেন তিনি।
ভোডাফোনের নতুন চিফ এক্সিকিউটিভ মার্গারিটা ডেলা ভ্যালে জানান, ভালো নয় কর্মীদের পারফরম্যান্স, তাই ছাঁটাই হতে পারে ১১০০০ কর্মী। আমি ভোডোফোনের জন্য নতুন পরিকল্পনা করেছি। ভোডাফোনকে এখন পরিবর্তন করতেই হবে। তিনি আরও বলেন, গত আর্থিক বছরে আমাদের পারফরম্যান্স যথেষ্ট ভালো হয়নি। আমার অগ্রাধিকার হল গ্রাহক, সরলতা এবং বৃদ্ধি।

তিনি জানান, ভোডাফোনকে আরও সহজ করতে তুলতে হবে, এখান থেকে জটিলতাকে দূর করতে হবে। আমাদের গ্রাহকরা যে ধরনের পরিষেবা চান সেটা তাঁদেরকে দিতে হবে। স্থানীয় বাজারে আমাদের চাহিদাকে আরও বাড়িয়ে তুলতে হবে। এইম ভোডাফোন সংস্থাকে আরও সুন্দর করে তুলতে আমাদের পরিসর আরও ছোট ও সহজ করে তুলতে হবে। এর গ্রহণ যোগ্যতা আরও বাড়িয়ে তুলতে হবে।
তিনি বলেন, গ্রাহকরা যাতে ভোডাফোন সংস্থার দিকে ফোকাস রাখে সেদিকে দেওয়াটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। গ্রাহকদের প্রত্যাশা আরও সহজ করে তুলতে হবে। তাঁরা কী চাইছেন সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

ভোডাফোন আরও উন্নত করতে প্ল্যানের ক্ষেত্রে সঠিক টাকা নির্ধারণ করতে হবে। জার্মানিতে টার্নঅ্যারাউন্ড প্ল্যান ও স্পেনে এর প্রক্রিয়া চলছে। আমরা সংস্থার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করব। ভোডাফোনের আয় চলতি বছরে এখন পর্যন্ত ০.০৩ শতাংশ থেকে বেড়ে ৪৫.৭ মিলিয়ন হয়েছে। আফ্রিকাকে সব থেকে বেশি লাভ হয়েছে। তবে জার্মানিতে কিন্তু পারফমেন্স কিন্তু অতো ভালো নয়। ১.৩ শতাংশ থেকে কমে তা হয়েছে ১৪.৭ বিলিয়ন। বানিজ্যিকভাবে এই জায়গাটি কিন্তু অনেক পিছিয়ে রয়েছে। তাই তিন বছরে ১১০০০ কর্মী ছাঁটাই হবে। এই ছাঁটাই নতুন আর্থিক বছরের জন্য উপার্জনে সামান্য বা কোন বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বলেই ইঙ্গিত দিয়েছেন মার্গারিটা।












Click it and Unblock the Notifications