Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কনস্ট্রাকশন সেক্টরে বেড়েছে সবচেয়ে বেশি চাকরির সুযোগ, প্রি-কোভিড লেভেল ছোঁয়ার হাতছানি

সিএমআইই যে নয়া তথ্য বা রিপোর্ট সামনে এনেছে তাতে দেখা যাচ্ছে সেপ্টেম্বরে চাকরির বাজারে কিছুটা অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। বেড়েছে ৮৫ লক্ষ চাকরি। বিশেষজ্ঞরা বলছেন, সেপ্টেম্বর মাসটা দারুণ মাস ছিল। চাকরি বেড়েছে, বিনিয়োগ বেড়েছে। সরকারি ও বেসরকারি সমস্ত জায়গা থেকেই যে তথ্য সামনে আসছে তা বেশ উৎসাহব্যঞ্জক। ফলে মনে করা হচ্ছে, অবশেষে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

কনস্ট্রাকশন সেক্টরে বেড়েছে সবচেয়ে বেশি চাকরির সুযোগ

সিএমআইই-র এমডি তথা সিইও মহেশ ব্যাস বলছেন, সেপ্টেম্বরে যে সেক্টরে সবচেয়ে বেশি চাকরি বেড়েছে সেটা হল নির্মাণ সেক্টর। সেখানেই ৭০ লক্ষের বেশি চাকরির সুযোগ তৈরি হয়েছে। ফলে আইটি সেক্টরে নয়, কনস্ট্রাকশন সেক্টরে সবচেয়ে বেশি চাকরির সুযোগ তৈরি হয়েছে।

তবে ঘটনা হল, আইটি সেক্টরে অনেক বেশি চাকরির সুযোগ তৈরি না হলেও বেসরকারি সেক্টরে সবচেয়ে ভালো চাকরি হয় এই আইটি সেক্টরেই। বড় কোম্পানিগুলি অবশ্য খুব বেশি হারে লোক নিয়োগ করে না।

উৎপাদন সেক্টরেও বেশ কিছু কাজের সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে খাদ্য উৎপাদন সেক্টরে। কৃষির মরশুম শেষ হয়ে আসছে, অন্যদিকে শস্য ধরে রেখে তার প্রসেসিংয়ের কাজ চলবে অনেকদিন ধরে।

পাশাপাশি বিশেষজ্ঞরা এটাও সতর্ক করে দিয়ে বলছেন যে, এই চাকরির বাজার ফের নেমে যেতে পারে। তবে আপাতত তা উর্ধ্বমুখী। এবং কোভিডের আগে যে হার ছিল সেই হারের অনেকটা কাছাকাছি চলে এসেছে।

চাকরি করা শ্রেণিতে যেমন জোয়ার এসেছে তেমনই দৈনিক মজুরিতে কাজ করা শ্রেণির চাকরিও বেড়েছে। যা প্রমাণ করছে যে অর্থনৈতিক অ্যাক্টিভিটি বেড়ছে অনেকটাই।

দেখা গিয়েছে যে সরকারও বেশ কিছু সেক্টরে অনেক বিনিয়োগ করেছে। ফলে আশা করা যাচ্ছে সবমিলিয়ে এক ইতিবাচক দিক সামনে আসতে চলেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+