করোনার দ্বিতীয় ঢেউ সামলে ফের চাঙা হচ্ছে চাকরির বাজার, কী বলছে রিপোর্ট?

করোনার দ্বিতীয় ঢেউ সামলে ফের চাঙা হচ্ছে চাকরির বাজার, কী বলছে রিপোর্ট?

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ফের চাঙা হচ্ছে দেশের চাকরির বাজার। Naukri JobSpeak-এর সমীক্ষা বলছে, করোনা ভাইরাসের প্রভাব কিছুটা লাঘব হওয়ার পর গত জুন থেকে এখনও পর্যন্ত দেশে চাকরির সুযোগ ১৫ শতাংশ বেড়েছে। ২০১৯ সালের জুন থেকে এখনও পর্যন্ত আইটি সেক্টর এবং আইটি ফাংশনাল এরিয়াতে চাকরির সুযোগ ৫২ শতাংশ বেড়েছে বলেও ওই সমীক্ষায় বলা হয়েছে।

মে মাসের তুলনায় জুনে বৃদ্ধি

মে মাসের তুলনায় জুনে বৃদ্ধি

Naukri JobSpeak-এর সমীক্ষায় বলা হয়েছে চলতি বছরের মে মাসে জব হায়ারিং ট্রেন্ড ছিল ২০৪৭। জুন মাসে সেই ট্রেন্ড বেড়ে ২৩৫৯ হয়েছে। যা প্রমাণ করে যে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে পুনরুজ্জীবনের দিকে এগোচ্ছে দেশের চাকরির বাজার।

কেবল আইটি সেক্টরে চাকরির সুযোগ বৃদ্ধি

কেবল আইটি সেক্টরে চাকরির সুযোগ বৃদ্ধি

Naukri JobSpeak-এর সমীক্ষায় দেখানো হয়েছে যে করোনা ভাইরাসের আবহে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন সংস্থা ব্যবসায়ীক ক্ষতি সামাল দিতে আইটি-কে সোপন হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। আর সে কারণে জুন মাসে ৫ শতাংশ চাকরির সুযোগ বৃদ্ধি পেয়েছে। একই ক্ষেত্রে গত মে মাসে তা ১৪ শতাংশ বেড়েছিল বলে সমীক্ষায় জানানো হয়েছে। ফের বড় কোনও অঘটন না ঘটলে এই গ্রাফ ওপরের দিকে উঠবে বলেই Naukri JobSpeak-এর সমীক্ষায় জানানো হয়েছে।

কোন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব

কোন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব

Naukri JobSpeak-এর সমীক্ষায় বলা হয়েছে রিটেল, হসপিটালিটি এবং ভ্রমণ ক্ষেত্রে করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। সম্প্রতি সেসব সেক্টরগুলিও নতুন করে উজ্জীবিত হয়েছে বলে জানানো হয়েছে। মে মাসের তুলনায় জুনে হোটেল/রেস্তোরাঁ/এয়ারলায়েন্স/ভ্রমণ ক্ষেত্রে ৮৭ শতাংশ ও রিটেল সেক্টরে ৫৭ শতাংশ চাকরির সুযোগ তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। ইন্সিওরেন্স, ব্যাঙ্কিং, ফার্মা/বায়োটেক সেক্টরেও যথাক্রমে ৩৮ শতাংশ, ২৯ শতাংশ ও ২২ শতাংশ চাকরির সুযোগ বৃদ্ধি পেয়েছে। এফএমসিজি, শিক্ষা, বিপিও সেক্টরেও যথাক্রমে ২২, ১৫ ও ১৪ শতাংশ চাকরির সুযোগ বেড়েছে বলে Naukri JobSpeak-এর সমীক্ষায় বলা হয়েছে।

শহর অনুযায়ী পরিসংখ্যান

শহর অনুযায়ী পরিসংখ্যান

করোনা ভাইরাসের ধাক্কা সামলে দেশের সবকটি মেট্রো শহরেই মোটামুটি চাকরি সুযোগ বেড়েছে। তালিকার শীর্ষে থাকা জয়পুরে সেই সংখ্যা ৫০ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ভদোদরায় ২৯ শতাংশ চাকরির সুযোগ বৃদ্ধি পেয়েছে বলে Naukri JobSpeak-এর সমীক্ষায় বলা হয়েছে। পুনে, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে যথাক্রমে ১০, ১০ এবং ৪ শতাংশ চাকরির সুযোগ বেড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+