চাকরির বিজ্ঞপ্তি এইচপিতে! টেকনিশিয়ান হিসেবে বহু পদে লোক নিয়োগ
চাকরির বিজ্ঞপ্তি এইচপিতে! টেকনিশিয়ান হিসেবে বহু পদে লোক নিয়োগ
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম (Hindustan Petrolium) কর্পোরেশনে নিয়োগের (recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন যোগ্যতায় আবেদন করা যেতে পারে। তবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।

যেসব পদে লোক নিয়োগ
যেসব পদে লোক নিয়োগ করা হবে, তার মধ্যে রয়েছে অপারেশন টেকনিশিয়ান, বয়েলার টেকনিশিয়ান, মেন্টিন্যান্স টেকনিশিয়ান (মেকানিকাল), মেন্টিন্যান্স টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল), মেন্টিন্যান্স টেকনিশিয়ান (ইনস্ট্রুমেন্টেশন), জুনিয়র ফায়ার অ্যান্ড সেফটি ইনস্পেক্টর এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট।

যোগ্যতা
অপারেশন টেকনিশিয়ান এবং বয়েলার টেকনিশিয়ানের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হল যথাক্রমে কেমিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা। এছাড়াও বয়েলার টেকনিশিয়ানের ক্ষেত্রে ফাস্টক্লাস বয়েলার অ্যাটেন্ডেন্টের সার্টিফিকেট থাকতে হবে।
মেন্টিন্যান্স টেকনিশিয়ানের (মেকানিকাল) ক্ষেত্রে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা এবং মেন্টিন্যান্স টেকনিশিয়ানের (ইলেকট্রিক্যাল) ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকতে হবে।
মেন্টিন্যান্স টেকনিশিয়ান (ইনস্ট্রুমেন্টেশন)-এর ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টেশন, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স কিংবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের ডিপ্লোমা থাকতে হবে।
ল্যাব অ্যানালিস্টের ক্ষেত্রে স্নাতক স্তরে ফিজিক্স, কেমিস্ট্র এবং ম্যাথমেটিক্স-এ ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। কিংবা কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাবস এমএসসি থাকতে হবে।
জুনিয়র ফায়ার অ্যান্ড সেফটি ইনস্পেক্টরের ক্ষেত্রে সায়েন্স গ্র্যাজুয়েটের সঙ্গে ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

বয়সসীমা
২০২২-এর ১ এপ্রিলের মধ্যে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তবে সংরক্ষতি শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

প্রার্থী বাছাই
প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার বেসড টেস্ট ছাড়াও মেডিক্যাল টেস্ট এবং নথি যাচাইয়ের মাধ্যমে। কম্পিউটার বেসড টেস্টে জেনারেল অ্যাপ্টিটিউড টেস্ট এবং টেকনিক্যাল এবং প্রফেশনাল নলেজের ওপরে প্রশ্ন আসবে।

আমেদনের ফি
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৫৯০ টাকা। যা দিতে হবে অনলাইনে। তবে তফশিলি জাতি, উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের কোনও ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি
ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। তবে আবেদন করার আকে প্রার্থীকে ওয়েবসাইটে গিয়ে পুরো নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিয়ে অনুরোধ করা হচ্ছে। https://www.hindustanpetroleum.com/












Click it and Unblock the Notifications