Higher Secondary: বছরে দু'বার হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা! কীভাবে হবে?
Higher Secondary: উচ্চমাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত! এবার বছরে হবে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সিবিএসই'র মতোই এই পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যে এই বিষয়ে চূড়ান্ত ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, রাজ্যের কাছে প্রস্তাবও পাঠানো হচ্ছে। এমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে।
আর এই প্রস্তাব (Higher Secondary) গৃহীত হলে এই বিষয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। এমনটাই জানা গিয়েছে। শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একেবারে নতুন শিক্ষানীতি গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে। যেখানে একাধিক সিদ্ধান্ত এবং প্রস্তাবের কথা বলা হয়েছে।

আর এর মধ্যেই বছরে দুবার উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary)ভাবনা শিক্ষা সংসদের। ইতিমধ্যে বছরে দুবার পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে সিবিএসই বোর্ড। কেন্দ্রের নয়া শিক্ষানীতি মেনে তা নেওয়া হবে। এতে পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হবে বলে মনে করা হচ্ছে।
এবার সেপথেই হাঁটতে চলেছে রাজ্যও। নয়া এই ব্যবস্থা আগামী শিক্ষাবর্ষ (Higher Secondary) থেকে লাগু হতে পারে। এমনটাই জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ইতিমধ্যে রাজ্যের তরফে নয়া শিক্ষানীতি ঘোষণা করা হয়েছে। আর সেই মতো একাদশ দ্বাদশে সেমেস্টার পদ্ধতি চালু হবে বলে জানানো হয়েছে।
আর সেই পদ্ধতি মেনেই দু'দফায় উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা নেওয়ার ভাবনা বলে জানিয়েছেন সংসদ সভাপতি। ২০২৫-এর নভেম্বর এবং ২০২৬-এর মার্চে দু'বার উচ্চ মাধ্যমিক দিতে হবে পরীক্ষার্থীকে। শুধু তাই নয়, এই দুই পরীক্ষার যে গড় নম্বর আসবে তা দিয়েই মার্কশিট তৈরি হবে বলে জানানো হয়েছে।
এমনকি লিখিত পরীক্ষা (Higher Secondary)ওএমআর শিটে নেওয়া হবে। এরপর সংক্ষিপ্ত এবং বর্নণার প্রশ্ন থাকবে দ্বিতীয় পরীক্ষায়। ইতিমধ্যে এই বিষয়ে একটি রিপোর্ট তৈরি হয়েছে। এমনটাই জানা গিয়েছে। আর শিক্ষা দফতরকে প্রস্তাব আকারে পাঠানো হবে। আর তা মেনে নেওয়া হলে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে রাজ্যের লক্ষাধিক পরীক্ষার্থীকে। এই সিদ্ধান্তে ভালো নম্বর পাওয়া যাবে।
এমনকি প্রতিযোগিতার জায়গায় বাংলার ছেলে-মেয়েরাও ভালো ফল করতে পারবে বলেও মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications