Higher Secondary Result 2024: ৮ মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল! কীভাবে দেখবেন?
Higher Secondary Result 2024: আগামী ৮ মে প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও তার আগে আগামী ২ রা মে মাধ্যমিকের ফলাফল প্রকাশ হবে। তার কিছুদিনের মাথাতেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলও। এমনটাই শিক্ষামন্ত্রী জানিয়েছেন।
এবার উচ্চমাধ্যমিকের ফলাফল (Higher Secondary Result 2024) প্রকাশে অনেক বেশি সতর্কতা নেওয়া হয়েছে সংসদের (West Bengal HS 12th Result 2024) তরফে। ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তিকেও।

- Higher Secondary Result 2024: দুপুর তিনটে থেকে ফল জানা যাবে
জানা গিয়েছে, আগামী ৮ মে বুধবার দুপুর একটার সময় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ (Higher Secondary Result 2024) করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে পরীক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন দুপুর তিনটে থেকে। তবে মার্কশিট পাওয়া যাবে ১০ মে থেকে। স্কুল থেকেই পরিক্ষার্থীরা তা নিতে পারবেন। এমনটাই সংসদের তরফে জানা গিয়েছে। তবে প্রিন্ট করেও ওয়েবসাইট থেকে মার্কশিট পাওয়া যাবে। কিন্তু কোথায় দেখবেন উচ্চ মাধ্যমিকের ফলাফল-
- Higher Secondary Result 2024: কীভাবে দেখবেন?
অনলাইনের মাধ্যমে এবং এসএমএসের মাধ্যমে উচ্চমাধ্যমিকের ফলাফল (Higher Secondary Result 2024) জানা যাবে। ওয়েবসাইটগুলি হল wbresults.nic.in এবং wbbse.wb.gov.in। ওয়েবসাইটগুলির মধ্যে যেগুলি একটি খুললেও হোম পেজে রেজাল্ট অপশন ভেসে উঠবে। তাতে ক্লিক করতে হবে।
রোল নম্বর-সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেওয়ার অপশন খুলে যাবে। সেগুলি দিতে হবে। এরপরেই স্ক্রিনে রেজাল্ট ভেসে উঠবে। তা সঙ্গে সঙ্গে ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রেখে দিতে হবে। এছাড়াও বেশ কিছু সংবাদমাধ্যমের ওয়েবসাইটেও ফলাফল জানা যাবে। পাশাপাশি এসএমএসের মাধ্যমেও বেশ কিছু ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ফলাফল (Higher Secondary Result 2024) জানা যাবে।
- Higher Secondary Result 2024: ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা
চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৬ ফেব্রুয়ারি থেকে। ২৯ ফেব্রুয়ারি শেষ হয় পরীক্ষা। প্রায় ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী (Higher Secondary Result 2024) এবার পরীক্ষায় বসেন। এখন ফলাফল প্রকাশের অপেক্ষা। তবে এবার পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছে। স্বচ্ছতা এবং ভুলত্রুটি কমাতে কম্পিউটারভিত্তিক পদ্ধতি চালু করা হয়। এতে সমস্যা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications