Para Teacher Recruitment: কাটল জট, সংরক্ষিত আসনে পার্শ্ব-শিক্ষকদের নিয়োগে আইনি অধিকার

para Teacher Recruitment: প্যারা টিচার নিয়োগে জট কাটল! দীর্ঘ প্রায় ৭ বছর বিভিন্ন আইনি জটিলতায় আটকে ছিল নিয়োগের জট। সেই জট কাটলো। উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগে আসন সংরক্ষণ নিয়ে আগেই এসএসসির আইন ছিল। এবার সেই ১০ শতাংশ সংরক্ষিত আসনে পার্শ্ব-শিক্ষকদের নিয়োগের আইনী অধিকারকেই মান্যতা দিল কলকাতা হাই কোর্ট (Kolkata HighCourt)।

কার্যত বছরের বছর ধরে ঝুলে থাকার পর এবার এই সংক্রান্ত মামলার নিষ্পত্তি হল। আর তা জানিয়ে দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আদালত জানিয়েছে, উচ্চ-প্রাথমিকে ১০ শতাংশ সংরক্ষিত আসনে শুধুমাত্র পার্শ্ব-শিক্ষকদেরই (para Teachers Recruitment) অধিকার রয়েছে। এখানে স্পেশাল এডুকেটর, সম্প্রসারক, শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র দের কোনও সুবিধা নেই।

para Teachers Recruitment

এতদিন ১৪৩৩৯ শূন্যপদের মধ্যে ১২৯০৬ পদে চাকরির জন্য কাউন্সেলিং করে এসএসসি। ১৪৩৩ শূন্যপদের নিয়োগে স্থগিতাদেশ ছিল হাই কোর্টের। এবার উচ্চ-প্রাথমিক চাকরিতে (para Teachers Recruitment) সেই শূন্যপদেই হবে কাউন্সেলিং। এর ফলে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জট (para Teachers Recruitment) আরও কিছুটা কাটল।

বলে রাখা প্রয়োজন, উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক হিসাবে নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ আসন প্যারা টিচারদের (para Teachers Recruitment) বরাদ্দ রাখার কথা বলা হয় সরকারের তরফে। আর এই বিষয়ে ২০১৬ সালে বিজ্ঞপ্তিও দেয় রাজ্য সরকার।

আর বিষয়টিকে চ্যালেঞ্জ করা হয়। দীর্ঘ বছর ধরে মামলার শুনানি হয়। প্যারা টিচারদের নিয়োগের উপর বারবার স্থগিতাদেশ দেয় আদালত। ফলে প্রশ্নের মুখে পরে নিয়োগ। যদিও সমস্ত স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ১০ শতাংশ সংরক্ষিত আসনে পার্শ্ব-শিক্ষকদের নিয়োগের (para Teachers Recruitment) আইনী অধিকারকেই মান্যতা দিল কলকাতা হাই কোর্ট।

কলকাতা হাইকোর্টের এহেন নির্দেশে স্বস্তির নিঃশ্বাস প্যারা টিচারদের। বলে রাখা প্রয়োজন, রাজ্যের স্কুলগুলিতে প্যারা শিক্ষকদের সংখ্যা কমতে কমতে অনেকটাই নিচে নেমে গিয়েছে। তবে আদালতের এহেন নির্দেশের পর শূন্যপদে নিয়োগ (para Teachers Recruitment) হবে কিনা স্পষ্ট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+