High Court Jobs: উচ্চ মাধ্যমিক পাশে পরীক্ষা ছাড়াই কলকাতা হাইকোর্টে বিপুল চাকরি

High Court Jobs: উচ্চ মাধ্যমিক পাশে পরীক্ষা ছাড়াই কলকাতা হাইকোর্টে বিপুল চাকরি

Calcutta High Court Jobs: ১২ পাশ যুবকদের কলকাতা হাইকোর্টে চাকরি পাওয়ার জন্যে দারুন সুযোগ। একাধিক পদে নিয়োগ হবে হাইকোর্টে। ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্টেনোগ্রাফার পদের জন্যে এই নিয়োগ করা হবে। তবে আবেদনের জন্যে হাতে আর মাত্র একটা দিন!

ফলে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে এই পদের জন্যে আবেদনের জন্যে বলা হয়েছে। বাংলায় যারা চাকরি খুঁজছেন তাঁদের জন্যে এই খবর যথেষ্ট বড়। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন সরকারি এবং বেসরকারি নিয়োগ আটকে ছিল। পরিস্থিতি নতুন করে ঠিক হতেই ফের একবার নিয়োগ শুরু হচ্ছে সর্বত্র।

অনলাইনের মাধ্যমে এই শূন্যপদের জন্যে আবেদন

অনলাইনের মাধ্যমে এই শূন্যপদের জন্যে আবেদন

অনলাইনের মাধ্যমে এই শূন্যপদের জন্যে আবেদন করা যাবে। আর এজন্যে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে (Calcutta High Court Jobs) যেতে হবে। আর তা যেতে হলে এই লিঙ্কে- calcuttahighcourt.gov.ইন ক্লিক করতে হবে। তবে আবেদনের আগে অবশ্যই (Calcutta High Court) নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। হাতে সময় কম ছোট্ট ভুলে বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদন।

আবেদনের ক্ষেত্রে হাতে খুবই কম সময়

আবেদনের ক্ষেত্রে হাতে খুবই কম সময়

মোট ১৭ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। তবে এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে হাতে খুবই কম সময়। বিজ্ঞপ্তি অনুযায়ী খবর, কলকাতা হাইকোর্টে স্টেনোগ্রাফার পদে আবেদনের শেষ তারিখ ১২ এপ্রিল। ফলে হাতে আর ২৪ ঘন্টা বাকি। আবেদন করতে হলে আজ সোমবারই করা প্রয়োজন।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে আবেদনকারীকে ক্লাস ১২ পাশ করতেই হবে। যে কোনও মান্যতাপ্রাপ্ত বোর্ড থেকে পাশ করলেই হবে। তবে এই শূন্যপদের জন্যে চাকরি পেতে গেলে আবেদনকারীর টাইপিং জানতেই হবে। চাকরির পরীক্ষায় সফল হতে হলে প্রতি মিনিটে আবেদনকারীর টাইপিং স্পিড ১২০ শব্দ হতেই হবে বলেই জানানো হয়েছে।

আবেদনকারীর বয়সসীমা-

আবেদনকারীর বয়সসীমা-

এই শূন্যপদে আবেদন করতে হলে আবেদনকারীর নুন্যতম বয়স ১৮ হতেই হবে। তবে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত এই শূন্যপদের জন্যে আবেদন করা যাবে। এসসি-এসটি সহ একাধিক সংরক্ষিত ক্ষেত্রের আবেদনকারীদের জন্যে বয়সে কিছু ছাড় দেওয়া হয়েছে।

কীভাবে নিয়োগ-

কীভাবে নিয়োগ-

তবে এই পদের জন্যে আবেদনকারীকে বেছে নেওয়া হবে টাংপিং টেস্টের মাধ্যমে। আলাদা করে আর কোনও পরীক্ষা দিতে হবে। তবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+