WB Recruitment Scam: পরেশ কন্যার চাকরির জায়গা ফাঁকা! কারণ শুনে হাইকোর্ট বলল, উনি চাকরিপ্রার্থী, জঙ্গি নন
West Bengal Recruitment Scam: প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা'র চাকরি'র জায়গা আজও ফাঁকা! ৪ মাস পরেও চাকরি পাননি অনামিকা রায়। শুধুমাত্র পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট অসম্পূর্ণ থাকায় নিয়োগ পত্র দেওয়া যায়নি। মামলার শুনানিতে আদালতে এমনটাই জানালো মধ্যশিক্ষা পর্ষদ।
আজ সোমবার নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। মামলার শুনানিতে অঙ্কিতা'র চাকরি'র জায়গা ফাঁকা থাকার বিষয়টি নজরে আসে বিচারপতির। আর এরপরেই কার্যত ক্ষোভ প্রকাশ করেন (West Bengal Recruitment Scam) তিনি। শুধু তাই নয়, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে শিলিগুড়ি কমিশনারেটের রিপোর্ট তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।

কেন পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট অসম্পূর্ণ? রিপোর্টে জানাতে হবে শিলিগুড়ি কমিশনারেটকে। এমনকি রিপোর্ট নিয়ে পুলিশকে সাবধানও করে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিচারপতির পর্যবেক্ষণ, যদি পুলিশ বিরূপ রিপোর্ট দেয় তাহলে আমি আরও একটা তদন্তের নির্দেশ দেব। শুধু তাই নয়, ইনি চাকরিপ্রার্থী, জঙ্গি তো নন। আসল জঙ্গি আসলে তো পালিয়ে যাবে। অনন্তনাগে পাঠিয়ে দেবো। - মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। SSC-র প্যানেলে নাম না ছিল না। কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরির পেয়েছেন বলে অভিঝগ সামনে আসে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।
দীর্ঘ শুনানি শেষে বেআইনি ভাবে অঙ্কিতা অধিকারীর চাকরির (West Bengal Recruitment Scam) পাওয়ার বিষয়টি সামনে আসে। মামলা করেছিলেন ববিতা সরকার। সেই মামলায় প্রাক্তন মন্ত্রী কন্যার চাকরি বাতিল করে ববিতাকে চাকরি দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। যদিও পরবর্তীকালে ববিতার নিয়োগকে চ্যালেঞ্জ করে আরও একটি মামলা হয়। ওই মামলায় অনামিকা রায়কে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও চকিছু হয়নি।












Click it and Unblock the Notifications