জলপাইগুড়ি হাসপাতালের কোভিড ল্যাবরেটরিতে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

জলপাইগুড়ি হাসপাতালের কোভিড ল্যাবরেটরিতে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই সৈন্যে সংগ্রহে লেগে পড়েছে জলপাইগুড়ির জেলা হাসপাতাল। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তরফে ওই হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবরেটরির জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

জলপাইগুড়ি হাসপাতালের কোভিড ল্যাবরেটরিতে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

মোট শূন্যপদ : ৬

কোন কোন শূন্যপদ
১) মলেকিউলার বায়োলজিস্ট - ২

২) ল্যাবরেটরি টেকনিশিয়ান - ৪

নিয়োগের মেয়াদ : প্রাথমিকভাবে ৩ মাসের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। পরে চুক্তির মেয়াদ বাড়তেও পারে। তবে তা পরিস্থিতির ওপর নির্ভর করবে।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) মলেকিউলার বায়োলজিস্ট - মলেকিউলার বায়োলজি/বায়োকেমিস্ট্রি/মাইক্রো-বায়োলজি/বায়োটেকনোলজিতে মাস্টার ডিগ্রি। স্বীকৃত প্রতিষ্ঠান বা ল্যাবরেটরিতে আরটি-পিসিআর টেস্ট করার অভিজ্ঞতা।

২) ল্যাবরেটরি টেকনিশিয়ান - ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস। ল্যাবরেটরি টেকনোলজিতে (বিএসসি এমএলটি) গ্র্যাজুয়েট বা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে (ডিএমএলটি) ডিপ্লোমা।

বেতন
১) মলেকিউলার বায়োলজিস্ট - প্রতি মাসে ৪০ হাজার টাকা।

২) ল্যাবরেটরি টেকনিশিয়ান - প্রতি মাসে ১৭২২০ টাকা।

প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

২) আগামী ৮ জুন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলবে সাক্ষাৎকার পর্ব।

৩) স্থান - Chamber of Chief Medical Officer of Health, Jalpaiguri.

কী করণীয়
১) https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/Walk_in_interview_for_the_post_of_Molecular_Biologist_and_Laboratory_Technicians_for_the_Establishment_of_RT-PCR_Laboratory_at_District_Hospital._Jalpaiguri_.pdf লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে ফেলার পাশাপাশি তার সঙ্গে সংযুক্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে।

২) পূরণ করা আবেদনপত্রের সঙ্গে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট, উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েটের মার্কশিট, ভোটার বা আধার কার্ডের আসল এবং প্রতিলিপি সঙ্গে আনতে হবে।

৩) নিজের সই করা দুই কপি ছবিও সঙ্গে আনতে হবে প্রার্থীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+