বীরভূমে একাধিক গ্রাম রোজগার সহায়ক নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
বীরভূমে একাধিক গ্রাম সহায়ক নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
বীরভুমের লাভপুরে একাধিক গ্রাম রোজগার সহায়ক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বলে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিজ্ঞপ্তি নম্বর : 102/MGNREGA/LDB
কোন শূন্যপদ : গ্রাম রোজগার সহায়ক
মোট শূন্যপদ : ২
কোথা থেকে আবেদন : কেবল বীরভূমের লাভপুর থেকেই আবেদন করা যাবে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) ৫৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাস (অঙ্ক এবং পদার্র্থবিদ্যা বাধ্যতামূলক) হতে হবে।
২) কম্পিউটার অ্যাপলিকেশনে ৬ মাসের ট্রেনিং।
৩) ফিল্ড ওয়ার্ক করার জন্য শারীরিক সক্ষমতা।
বয়সসীমা
১) জেনারেল - ১৮ থেকে ৩৫ বছর।
২) ওবিসি - ১৮ থেকে ৩৮ বছর।
৩) এসসি/এসটি - ১৮ থেকে ৪০ বছর।
বেতন : প্রতি মাসে ১২ হাজার টাকা।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) অ্যাকাডেমিক মার্কস
২) মেধা তালিকা
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা দেওয়া শুরু - ০৯/০৬/২০২১
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ২৩/০৬/২০২১ (দুপুর সাড়ে তিনটে)।
আবেদনের পদ্ধতি
১) অফলাইনে আবেদন করতে হবে।
২) http://birbhum.gov.in/Jobs/LAB_J_10062021_FORM.pdf লিঙ্কে ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করা যাবে।
৩) পূরণ করা আবেদনপত্র প্রমাণাদি সহ Office Of the Block Development Officer, Labpur Development Block, Labpur, Birbhum ঠিকানায় পাঠাতে হবে।
৪) এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে http://birbhum.gov.in/Jobs/LAB_J_10062021.pdf লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তি পড়তে হবে নয়তো http://birbhum.gov.in/ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।












Click it and Unblock the Notifications