Govt Teacher Bharti 2022: সংস্কৃতমন্ত্রকের অধীনে থাকা স্কুলে শিক্ষক নিয়োগ, বেতন ১ লাখেরও বেশী
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক অর্থাৎ Union Ministry of Culture-এর অন্তগত Kala Kshetra Foundation টিজিটি এবং পিজিটি নিয়োগ করবে।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক অর্থাৎ Union Ministry of Culture-এর অন্তগত Kala Kshetra Foundation টিজিটি এবং পিজিটি নিয়োগ করবে। ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। Besant Arundel Senior Secondary School (ইংরেজি মাধ্যম এবং সিবিএসই সম্বন্ধে) টিজিটি অঙ্ক, ইংরেজি এবং বিজ্ঞান বিষয়ে শূন্যপদ তৈরি হয়েছে।
অন্যদিকে পিজিটি-তে কর্মাস এবং ইংরেজি বিষয়ে নিয়োগ করা হবে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে আবেদন করতে বলা হয়েছে।

শূন্যপদ সংক্রান্ত তথ্য-
টিজিটি ( অঙ্ক, বিজ্ঞান এবং ইংরেজি) - তিনটি শূন্যপদের জন্যে নিয়োগ
পিজিটি ( কর্মাস এবং ইংরেজি) শূন্যপদের সংখ্যা দুটি

কত টাকা বেতন মিলবে-
নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে। যেখানে টিজিটি'তে শিক্ষকদের বেতন স্তর বিস্তারিত ভাবে বলা রয়েছে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী- 16,36400-11,5700 পাওয়া যাবে। পিজিটি বেতন স্তর- 18, 36900-116600। তবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই ভালো করে বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

বয়সসীমা-
টিজিটির ক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা কখনই ৪০ বছরের বেশী হওয়া চলবে না। অন্যদিকে পিজিটি-তে আবেদনকারীর বয়স অবশ্যই হতে হবে ৪৫ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা-
বেশ কয়েকটি বিষয়ের জন্যে এই নিয়োগ করা হবে। টিজিটি- মান্যতাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে সেই সংক্রান্ত বিষয়ে অবশ্যই স্নাতক হতে হবে। টিচিংয়ের ডিগ্রি। এনসিটিই-তে নিয়ম অনুযায়ী CTET পেপার পাশ করতে হবে আবেদনকারীকে। একই সঙ্গে আবেদনকারীর অবশ্যই অন্তত আট বছরের পরানোর অভিজ্ঞতা থাকতে হবে। পিজিটি- আবেদনকারীকে যে কোনও মান্যতাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে পিজিটি ডিগ্রি থাকতে হবে। শিক্ষা ক্ষেত্রে ডিগ্রি এবং অন্তত আট বছরের পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।

কীভাবে আবেদন-
আগামী ৩০ দিনের মধ্যে এই বিষয়ের জন্যে আবেদন করতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই এই লিঙ্কে ক্লিক করতে পারেন। সরকারি ওয়েবসাইটি হল- https://www.kalakshetra.ইন/। এছাড়াও বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এই লিঙ্কে- https://www.kalakshetra.ইন/others/vacancies/












Click it and Unblock the Notifications