Job News: দশম শ্রেণি পাশ হলেই করতে পারবেন আবেদন! সরকারি সংস্থায় বেতন শুরু ২৬ হাজার থেকে

রাষ্ট্রায়ত্ত অয়েল ইন্ডিয়া লিমিটেডের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেশ কিছু পদে নিয়োগের কথা জানানো হয়েছে।

রাষ্ট্রায়ত্ত অয়েল ইন্ডিয়া লিমিটেডের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেশ কিছু পদে নিয়োগের কথা জানানো হয়েছে।

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা আট। সংস্থায় ফিটার পদে নিয়োগ করা হবে, অ্যাপ্রেন্টিস হিসেবে। কর্মস্থল কলকাতায় বলেও জানানো হয়েছে। এছাড়াও কন্ট্রাকচ্যুয়াল নার্সিং টিউটর, কন্ট্রাকচ্যুয়াল লাইব্রেরিয়ান কাম ক্লার্ক এবং কন্ট্রাকচ্যুয়াল টিচার পদে একজন করে নিয়োগ করা হবে।

 যোগ্যতা

যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি পাশ হতে হবে। এছাড়াও তাঁকে কোনও সরকার স্বীকৃত কোনও আইটিআই থেকে ফিটার ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে। কন্ট্রাকচ্যুয়াল নার্সিং টিউটর, কন্ট্রাকচ্যুয়াল লাইব্রেরিয়ান কাম ক্লার্ক এবং কন্ট্রাকচ্যুয়াল টিচার পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক হতে হবে।

বেতন

বেতন

এই পদে যাঁদের নিয়োগ করা হবে, তাঁদের বেতন শুরু ২৬ হাজার টাকা থেকে। তবে তা সর্বোচ্চ ৯০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। নার্সিং টিউটর, লাইব্রেরিয়ান কাম ক্লার্ক এবং টিচার পদের বেতন ১৬৬৪০ থেকে ১৯৫০০-র মধ্যে।

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ

এক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ২৬ ডিসেম্বর। নিয়োগের বিজ্ঞপ্তিটি হল ADVERTISEMENT NO. HRAQ/REC-WP-B/2022-51 DATED 25/11/2022। আবেদন কারীদের বিভিন্ন পদে আবেদন করার আগে নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।

https://www.oil-india.com/Document/Career/Advertisement_Contractual_Teacher_Science_MED.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+