Job News: পশ্চিমবঙ্গ-সহ ৬ রাজ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করবে JCI, একনজরে যোগ্যতা

বেশ কয়েকজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া। পশ্চিমবঙ্গ-সহ ছটি রাজ্যে এই নিয়োগ করা হবে। আবেদন করতে হবে তাড়াতাড়ি।

কেন্দ্রীয় সরকারি অধীনস্থ সংস্থা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, বিহার, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজের পদে লোক নিয়োগ করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অফলাইনে আবেদন করতে হবে।

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন/ মার্কেটিং পদে ৪ জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স পদে ৪ জন এবং অ্যাসিস্যান্ট ম্যানেজার এইচআর পদে ৩ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে সংরক্ষিত আসনও রয়েছে। আবেদনকারীকে নিয়োগের বিজ্ঞপ্তি দেখে নিয়ে অনুরোধ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন/ মার্কেটিং-এর জন্য যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জুট টেকনোলজিতে ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ২ বছরের অভিজ্ঞতা বাঞ্ছনীয়।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স পদের জন্য প্রথম শ্রেণিতে বিকম কিংবা এমকম ছাড়াও রাষ্ট্রায়ত্ত সংস্থায় কমার্শিয়াল অ্যাকাউন্ট হ্যান্ডলিং-এর অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাসিস্যান্ট ম্যানেজার এইচআর পদের জন্য স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পরে পাবলিক সেক্টর কিংবা বাণিজ্যক কোনও সংস্থায় দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

বয়সসীমা

সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা ৩৫ বছর। ২০২৩-এর ১ জানুয়ারির নিরিখে এই বয়স হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদন অফলাইনে

আবেদন অফলাইনে

জুট কর্পোরেশনের নিয়োগের বিজ্ঞপ্তির সঙ্গেই আবেদনপত্র দেওয়া রয়েছে। https://www.jutecorp.in/recruitment/ । প্রিন্ট করে বয়স, যোগ্যতা সংক্রান্ত বিষয়ের নথি দিয়ে ফর্ম পূরণ করে দু-কপি রঙিন ফটো দিয়ে রেজিস্টার্ড কিংবা স্পিড পোস্টে পাঠাতে হবে Senior Manager(HR), The Jute Corporation of India Limited, 15N Nellie Sengupta Sarani, Kolkata-700087. https://www.jutecorp.in/wp-content/uploads/2023/01/Recruitment_01_2023_dt_20230128.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+