Job News: কেন্দ্রীয় সরকারি বিভাগে বেশ কিছু আইনজীবী নিয়োগ, আবেদন করতে হবে তাড়াতাড়ি
Job News: কেন্দ্রীয় সরকারি বিভাগে বেশ কিছু আইনজীবী নিয়োগ, আবেদন করতে হবে তাড়াতাড়ি
কেন্দ্রীয় সরকারের রাজস্ব বিভাগে বেশ কয়েকজন আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি। নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট লিগাল অ্যাডভাইসর হিসেবে।

শূন্যপদের সংখ্যা
শূন্যপদের সংখ্যা এখনও পর্যন্ত সাতটি।

নিয়োগের জায়গা
সব নিয়োগ হবে দিল্লিতে। দিল্লিতে থেকেই কাজ করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হতে হবে। তবে যাঁদের আইনে মাস্টার ডিগ্রি থাকবে তাঁদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। এব্যাপারে কেন্দ্রীয় রাজস্ব বিভাগের ওয়েবসাইটে সব তথ্য মিলবে। সেখানে গিয়েই অনলাইনে আবেদন করতে হবে।
https://dor.gov.in/












Click it and Unblock the Notifications