Job News: সেন্ট্রাল IB-তে দেড় হাজারের বেশি নিয়োগ! মাধ্যমিক পাশ হলেই আবেদন

কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরির সুযোগ রয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খুব তাড়াতাড়ি আবেদন করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরোতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে তিন দিন আগে। বেশ কয়েকটি পদে লোক দেড় হাজারের বেশি নিয়োগ করা হবে। এব্যাপারে অনলাইনে আবেদন করতে হবে।

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা ১৬৭৫। এর মধ্যে ১৫২৫ জনকে নিয়োগ করা হবে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এগজিকিউটিভ পদে। এছাড়াও মাল্টি টাস্কিং এবং সাধারণ কাজের জন্য ১৫০ জনকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

আবেদনকারীকে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি অর্থাৎ মাধ্যমিক পাশ হতে হবে।আবেদনকারীদের বয়স গতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

 প্রার্থী নির্বাচন

প্রার্থী নির্বাচন

লিখিত পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বাছাই করা হবে। এরপর স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত বাছাই করা হবে। এব্যাপারে আবেদনকারীদের নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। https://www.mha.gov.in/sites/default/files/SAExe_MTSGen_applicationspage_27012023.pdf

আবেদনের মূল্য

আবেদনের মূল্য

এই পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে প্রত্যেক আবেদনকারীকে অনলাইনে ৫০০ টাকা করে ফি জমা দিতে হবে।

কীভাবে আবেদন

কীভাবে আবেদন

স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট https://www.mha.gov.in/-এ দিয়ে আবেদন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন এবং পরে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথি আপলোড করার পরে আবেদনের মূল্য জমা করতে হবে। ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনকারীরা এখান থেকেও সুবিধা পেতে পারেন। https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/79819//Instruction.html

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+