Govt Jobs Without Exam: পরীক্ষা ছাড়াই এই পাঁচ সরকারি সেক্টরে পাওয়া যায় চাকরি! কীভাবে জানেন

Govt Jobs Without Exam: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি! অবাক হচ্ছেন। হ্যাঁ, রাজ্য ভিত্তিক এমন বহু শূন্যপদ রয়েছে যেখানে লিখিত পরীক্ষার প্রয়োজন হয় না। যদিও নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু ক্যাটাগরি অবশ্য দেখা হয়।

ভারতীয় রেলওয়ে, ভারতীয় সেনাবাহিনী এবং পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির মতো বিভিন্ন সরকারি সংস্থা যেমন সহকারী স্টেশন মাস্টার, টিকিট সংগ্রাহক এবং ক্লার্কের মতো পদগুলিতে ক্রীড়ার অধীনে চাকরি সংরক্ষণ ( Govt Jobs Without Exam) করা থাকে।

পরীক্ষা ছাড়াই এই পাঁচ সরকারি সেক্টরে পাওয়া যায় চাকরি!

শুধু তাই নয়, প্রদর্শন কলা, ললিত কলা কিংবা সাহিত্যে প্রতিভা রয়েছে এমন মানুষদেরও কোটার ভিত্তিতে বিভিন্ন সরকারি পদে নিয়োগ হয়ে থাকে।

Govt Jobs Without Exam: ভারতীয় সেনা

ভারতীয় সেনায় স্পেশাল এন্ট্রির মাধ্যমেও চাকরি পাওয়া যায়। এই পদ ncc ক্যাডারদের জন্যে সংরক্ষিত থাকে। এতে ফিজিক্যাল, মেডিক্যাল অবশ্য দেখা হয়। দুটি বিভাগে আবেদনকারী পাশ করলেই সরাসরি নিয়োগ হয়ে যায়। এই সমস্ত চাকরির ক্ষেত্রে লিখিওত পরীক্ষা দিতে হয় না।

আর্মির মতো নেভি এবং কোস্ট গার্ডেও সরাসরি নিয়োগের মাধ্যমে চাকরি পাওয়া যায়। একই ভাবে ncc-এর সঙ্গে যুক্ত ছাত্ররা এই সুবিধা পান। যদিও একই ভাবে বেশ কয়েকটি বিভাগে পারদর্শী হতে হবে এনসিসি'র আবেদনকারীকে।

Govt Jobs Without Exam: ভারতীয় ডাকঘর

ভারতীয় পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবকে নিয়োগে আবেদনকারীকে লিখিত পরীক্ষা দিতে হয়। এই শূন্যপদে চাকরি প্রার্থীর বেতন ১৫ থেকে ২০ হাজার হয়ে থাকে। ক্লাস ১০ পাশ করেই এই পদের জন্যে আবেদন করা যেতে পারে। তবে এই সমস্ত বিশেষ প্রার্থীদের বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে। কোথাও ভাষাকে গুরুত্ব দেওয়া হয়। আবার কোনও ক্ষেত্রে সাইকেল চালানোটা গুরত্বপূর্ণ হয় নিয়োগের ক্ষেত্রে।

Govt Jobs Without Exam: ড্রাইভার-কনস্টেবল পদে নিয়োগ

পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্যে অনেক সময় লিখিত পরীক্ষা দিতে হয়। এক্ষেত্রে স্পোর্টস কোটাতে নিয়োগ হয়ে থাকে। কিন্তু সেক্ষেত্রেও বেশ কিছু নিয়োগের শর্ত থাকে। আর সেই শর্ত পূরণ করতে পারলেই সরাসরি নিয়োগ হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি বিভাগ ড্রাইভার পদের জন্যে নিয়োগ করে। সেখানেও কোনও পরীক্ষা দিতে হয় না। তবে লাইসেন্স পুরানো হতে হয়।

এই সেক্টরেও নিয়োগ পরীক্ষা ছাড়াই

PSUs (Public Sector Undertakings (PSUs) - তে নিয়োগের ক্ষেত্রেও বিশেষ সুযোগ রয়েছে। আর তাতে যাদের নিয়োগ হয় তাঁদের লিখিত পরীক্ষা দিতে হয় না। psu বিশেষ সুবিধা রয়েছে। PSUs -তে ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেড, ওএনজিসি এবং ন্যাশানাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের মতো সংস্থা রয়েছে।

Govt Jobs Without Exam: ব্যাঙ্কেও কিছু সুবিধা পাওয়া যায়

স্টেট ব্যাঙ্ক সহ বেশ কয়েকটি ব্যাঙ্ক রয়েছে যেখানে নিয়োগ স্পোর্টস কোটাতে হয়ে থাকে। এমনকি বিশেষ কোনও প্রতিভা রয়েছে এমন মানুষদেরও ব্যাঙ্কে চাকরি পাওয়া যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+