Govt Jobs 2022: স্বাস্থ্যকর্মী হিসাবে এই রাজ্যে চার হাজারেরও বেশি শূন্যপদ, পরীক্ষা ছাড়াই নিয়োগ
অন্ধ্রপ্রদেশ হেলথ মেডিক্যাল এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট (HMFW AP) স্বাস্থ্য কর্মী পদের জন্যে বেশ কিছু নিয়োগ করবে। প্রায় চার হাজারেরও বেশি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। অন্ধপ্রদেশের চার জোন বিশাখাপত্তনম, রাজাম
অন্ধ্রপ্রদেশ হেলথ মেডিক্যাল এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট (HMFW AP) স্বাস্থ্য কর্মী পদের জন্যে বেশ কিছু নিয়োগ করবে। প্রায় চার হাজারেরও বেশি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। অন্ধপ্রদেশের চার জোন বিশাখাপত্তনম, রাজামুদরি, গুন্টুর এবং কডাপ্পাতে এই নিয়োগ করা হবে।
অনলাইনের মাধ্যমে এই শূন্যপদের জন্যে আবেদন করা যাবে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে এই শূন্যপদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে
আজ অর্থাৎ ৭ এপ্রিল বৃহস্পতিবার থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। সে রাজ্যে স্বাস্থ্যকর্মী হিসাবে চাকরি পাওয়ার জন্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর তা করতে হলে অন্ধ্রপ্রদেশ হেলথ মেডিক্যাল এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। আর সেই ওয়েবসাইটি হল- hmfw.ap.gov.ইন। এখানে গিয়েই এই লিঙ্কে ক্লিক করতে হবে।

শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে
তবে শূন্যপদের জন্যে আবেদনের জন্যে হাতে সময় খুবই কম! আবেদনের শেষ তারিখ ১৬ এপ্রিল। এই সময়ের মধ্যেই আবেদনকারীর আবেদন পৌঁছতে হবে সংশ্লিষ্ট ঠিকানাতে। তবে আবেদনের আগে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। 4755 টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

জরুরি তথ্য-
তবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়ার পর প্রার্থীদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপর প্রবেশনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। আর তা চেক করতে হলে এই দুই লিঙ্ক- cfw.ap.nic.ইন এবং hmfw.ap.gov.ইন- ক্লিক করতে হবে। প্রবিজনাল মেরিট লিস্ট ২০ এপ্রিল থেকে চেক করা যাবে। তবে ফাইনাল লিস্ট আগামী ২৫ এপ্রিল তারিখ বের হবে। এর মধ্যে বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

নিয়োগ সংক্রান্ত তথ্য-
বিশাখাপত্তনম জোনে নিয়োগ হবে ৯৭৪ জনের। রাজামুন্দরি জোনে ১৪৪৬ জনের নিয়োগ করা হবে। কডাপ্পা জোনে নিয়োগ হবে ১৩৬৮ জনের। পাশাপাশি গুন্টুর জোনে ৯৬৭ জনের নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা-
স্বাস্থ্যকর্মী পদের জন্যে এই নিয়োগ করা হবে। আর এই পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই নার্সিং কোর্স থাকতেই হবে। সঙ্গে কমিউনিটি হেলথের উপর সার্টিফিকেট প্রোগ্রামে পড়াশুনা করতে হবে। তবে এই পদের জন্যে আবেদনকারীর বয়স কখনই ৪০ বছর বয়সের বেশি হওয়া চলবে না।












Click it and Unblock the Notifications