Government Teacher Jobs: লাইব্রেরিয়ান সহ একাধিক শিক্ষক পদে ব্যাপক নিয়োগ, রইল বিস্তারিত
দিল্লি অধস্তন পরিষেবা নির্বাচন বোর্ড, DSSSB একাধিক শূন্যপদে নিয়োগ করবে। লাইব্রেরিয়ান, TGT, সহকারী শিক্ষকসহ অন্যান্য একাধিক শূন্যপদে নিয়োগ করবে।
DSSSB Recruitment 2022, Government Teacher Jobs 2022, DSSSB TGT PGT Vacancy: দিল্লি অধস্তন পরিষেবা নির্বাচন বোর্ড, DSSSB একাধিক শূন্যপদে নিয়োগ করবে। লাইব্রেরিয়ান, TGT, সহকারী শিক্ষকসহ অন্যান্য একাধিক শূন্যপদে নিয়োগ করবে।
ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত্ কিছু এই প্রতিবেদনে লেখা হয়েছে। তবে নিয়োগ সংক্রান্ত তথ্য আগামী ২৯ অক্টোবর থেকে চার নভেম্বর পর্যন্ত রোজগার সমাচারের বিজ্ঞাপনে প্রকাশিত হবে।উল্লেখ্য,দীর্ঘ দুই বছর ধরে করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে দেশ। এর ফলে বড়সড় অর্থনীতিতে ধাক্কা। কর্মসংস্থানেও বড়সড় ধাক্কা লাগে। কিন্ত্য ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। এখন অনেকটাই নিয়ন্ত্রণে করোনা। ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতিও।
নতুন করে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে নতুন করে নিয়োগ শুরু হচ্ছে। সেখানে দাঁড়িয়ে বড় সুযোগ চাকরি প্রার্থীদের কাছে।

৬৩২ টি শূন্যপদের জন্য এই নিয়োগ
জানা যাচ্ছে, মোট ৬৩২ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। যার মধ্যে লাইব্রেরিয়ানের ১০০ শূন্যপদে, অ্যাসিস্ট্যান্ট শিক্ষক পদে ৪ জন, TGT - এর 106, জ্ঞান শিক্ষকের 201টি এবং শারীরিক শিক্ষার 221টি পদ রয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে https://dsssb.delhi.gov.in/sites/default/files/All-PDF/08-2022%20Advt%20%28Full%20%26%20Final%29.pdf - ক্লিক করতে বলা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা
একাধিক শিক্ষকের শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। দিল্লি অধস্তন পরিষেবা নির্বাচন বোর্ড, DSSSB এই নিয়োগ করবে। ফলে যে পদের জন্যে আবেদন করতে হবে সংশ্লিষ্ট সে বিষয়ে পড়াশুনা থাকতেই হবে আবেদনকারীকে। তবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ক্লিক করতে বলা হয়েছে।

বেতন-
লাইব্রেরিয়ান পদের জন্য নিয়োগ করা হবে। এজন্য 44,900 টাকা থেকে 1,42400 টাকা মাসিক বেতন হিসাবে দিতে হবে।
সহায়ক শিক্ষক পদের জন্যে নিয়োগ করা হবে। এজন্যে মাসে ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১১২৪০০ টাকা দেওয়া হবে বেতন হিসাবে
TGT - ৪৪ হাজার ৯০০ টাকা থেকে মাসে ১,৪২৪০০ বেতন দেওয়া হবে। এছাড়াও আরও বেশ কয়েকটি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। সেই সমস্ত ক্ষেত্রেও মোটা অঙ্কের বেতন দেওয়া হবে-

কীভাবে করবেন আবেদন-
এই বিষয়ে আবেদন করতে হলে প্রথমেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য DSSSB -এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্যে এই লিঙ্কে - dsssb.delhi.gov.ইন ক্লিক করতে হবে। তবে মাথায় রাখজতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ আগামী ১৮ নভেম্বর।












Click it and Unblock the Notifications