প্রতিরক্ষামন্ত্রকে ক্লাস ১০ পাশ পড়ুয়াদের জন্যে ৫০০০-এরও বেশি শূন্যপদে নিয়োগ
প্রতিরক্ষামন্ত্রকে ক্লাস ১০ পাশ পড়ুয়াদের জন্যে ৫০০০-এরও বেশি শূন্যপদে নিয়োগ
Sarkari Naukri 2023 : একাধিক শূন্যপদের জন্য প্রতিরক্ষা মন্ত্রকের yantra india limited নিয়োগ করবে। ৫ হাজারেরও বেশি শূন্যপদের জন্য অ্যাপ্রেন্টিস কিংবা শিক্ষানবিশ হিসাবে এই নিয়োগ করা হবে। আইটিআই এবং নন-আইটিআই এই দুটি শূন্যপদের জন্য এই শিক্ষানবিশ নিয়োগ করা হবে। ফলে যে সমস্ত যুবক কিংবা যুবতী আইটিআই করেননি তাঁদেরকেও এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করতে হবে তা সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল। পুরো প্রতিবেদনটি পড়ুন।

অনলাইনের মাধ্যমে তা করতে হবে
yantra india limited এই নিয়োগ করবে। এই পদের জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। তবে এখনও পর্যন্ত এই শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। চলতি মাস অর্থাৎ জানুয়ারি'র চতুর্থ সপ্তাহ থেকে শুরু হবে। এমনটাই সংস্থার তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই সমস্ত বিষয়ে ভালো ভাবে জানতে yantra india limited -এর অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি সহ একাধিক বিষয়ে সেখানেই বিস্তারিত ভাবে বলা হয়েছে।

জরুরি শিক্ষাগত যোগ্যতা
এই বিষয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে। নন আইটিআই ক্যাটেগারিতে আবেদন করতে হলে আবেদনকারীকে নুন্যতম ৫০ শতাংশ নম্বর নিয়ে অঙ্কে পাশ করতে হবেই। একই সঙ্গে আবেদনকারীকে ক্লাস ১০ পাশ করতে হবেই। একই সঙ্গে ম্যাথামেটিক্স এবং সায়েন্স ৪০-৪০ শতাংশ অঙ্ক থাকতে হবে। আইটিআই ক্যাটাগরিতে আবেদন করতে হলে আবেদনকারীকে ক্লাস ১০ পাশ করতেই হবে। সেখানেও ৫০ শতাংশ অঙ্কে নম্বর থাকাটা বাধ্যতামূলক। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই পাশ করতে হবে আবেদনকারীকে। এই বিষয়ে বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

বয়সের সময়সীমা
আইটিআই এবং নন আইটিআই ক্যাটাগরিতে আবেদন করতে হলে আবেদনকারীরা নুন্যতম ১৮ বছর থেকে এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। তবে তাৎপর্যপূর্ণ ভাবে ২৪ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করতে পারা যাবে। তবে কিছু ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হয়েছে।

কীভাবে আবেদন করা যাবে-
আবেদনকারীকে সবার প্রথমেই এই লিঙ্কে- https://www.apprenticeship.gov.ইন/- গিয়ে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। এরপির yantra india limited_ এর ওয়েবসাইট https://www.yantraindia.co.ইn_ এ ক্লিক করতে বলা হয়েছে। তবে যদি শিক্ষানবিশ প্রশিক্ষণ পোর্টালে রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে শুধু Yantra India ওয়েবসাইটে গিয়ে আবেদন করলেই হবে যাবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications