Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চিন থেকে ভারতে সরছে আইফোনের ফ্যাক্টরি, লক্ষাধিকেরও বেশি কর্মসংস্থানের সুযোগ

ভারতের কাছে ধাক্কা খেল চিন! গত কয়েকমাস ধরে ভারতের মাটিতে আইফোন তৈরি নিয়ে আলোচনা চলছিল। অবশেষে চিনের মাটি থেকে iPhone তৈরি সংক্রান্ত সমস্ত কাজকর্ম ভারতে সরিয়ে নিতে চলেছে Apple।

ভারতের কাছে ধাক্কা খেল চিন! গত কয়েকমাস ধরে ভারতের মাটিতে আইফোন তৈরি নিয়ে আলোচনা চলছিল। অবশেষে চিনের মাটি থেকে iPhone তৈরি সংক্রান্ত সমস্ত কাজকর্ম ভারতে সরিয়ে নিতে চলেছে Apple।

শুধু তাই নয়, ভারতের মাটিতে ৭০০ মিলিয়ন মার্কিন বিনিয়োগ করার পরিকল্পনাও ইতিমধ্যে তাঁরা সেরে ফেলেছেন। আর এটাই হবে ভারতের মাটিতে অন্যতম বড় বিনিয়োগ। শুধু তাই নয়, কর্মসংস্থানে একটা বড় দিক খুলে যাবে বলেও মনে করছে ওয়াকিবহালমহল।

৩০০ একর এলাকা জুড়ে একটি নতুন কারখানা তৈরি হবে

৩০০ একর এলাকা জুড়ে একটি নতুন কারখানা তৈরি হবে

ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স আর তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিনি লিখেছেন, অ্যাপল ফোন কর্নাটকে ৩০০ একর এলাকা জুড়ে একটি নতুন কারখানা তৈরি করবে। আর তা বলতে ফের একবার ডবল ইঞ্জিনের সরকারের কথা তুলে ধরেছেন কেন্দ্রীয়মন্ত্রী তাঁর টুইটে। শুধু কেন্দ্রীয় মন্ত্রীই নয়, তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসররাজ বোমাই-ও। তিনি জানিয়েছেন, নতুন একটি প্লান্ট তৈরি হচ্ছে। আর তাতে ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও দাবি মুখ্যমন্ত্রী বাসবরাজের।

বিমানবন্দরের কাছাকাছি হবে এই ইউনিট

বিমানবন্দরের কাছাকাছি হবে এই ইউনিট

এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাইওয়ানের কোম্পানি ফক্সকন টেকনোলজি গ্রুপ (Foxconn Technology Group) কর্নাটকের রাজধানী ব্যাঙ্গালুরুতে এই ইউনিট তৈরি করবে। আর তা একেবারে বিমানবন্দরের কাছাকাছি হবে বলেই জানা যাচ্ছে। শুধু তাই নয়, প্রায় ৩০০ একর জায়গা জুড়ে এই প্ল্যান্ট তৈরি হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে সংস্থার আধিকারিকরা সে শহরে পৌঁছে গিয়েছেন। শুধু তাই নয়, রাজ্য সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনাও প্রায় সম্পূর্ণ বলেই দাবি করা হয়েছে। এখন শুধুই কারখানা চালু হওয়ার অপেক্ষা।

মোবাইলের অ্যাসেম্বলিং করা হবে।

মোবাইলের অ্যাসেম্বলিং করা হবে।

প্রকাশিত খবর অনুযায়ী, এই ফ্যাক্টারিতে অ্যাপল মোবাইলের অ্যাসেম্বলিং করা হবে। এছাড়াও, Foxconn তার নতুন বৈদ্যুতিক যানবাহন ব্যবসার সঙ্গে সম্পর্কিত কিছু যন্ত্রাংশ উৎপাদনের জন্য এই সাইটটি ব্যবহার করতে

ক্রমশ বাড়ছে উত্তেজনা।

ক্রমশ বাড়ছে উত্তেজনা।

আমেরিকা এবং চিনের মধ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনা। এই অবস্থায় চিন থেকে মোবাইলের কারখানা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, Foxconn Technology -এর প্লান্টটি রয়েছে চিনের Zhengzhou-শহরে। আর সেখানে এখনও পর্যন্ত দু'লাখ কর্মী কাজ করেন। শুধু তাই নয়, চাহিদা অনুযায়ী শ্রমিক সংখ্যা আরও বাড়ানো হয়। তবে এই সিদ্ধান্ত চিনের অর্থনীতির উপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+