নার্সিংয়ে চাকরির সুবর্ণ সুযোগ! জানুন আবেদন করার পদ্ধতি
নার্সিংয়ে চাকরির সুবর্ণ সুযোগ! জানুন আবেদন করার পদ্ধতি
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতেরর নতুন বিজ্ঞপ্তি বলছে চাকরির ক্ষেত্রে সুবর্ণ সুযোগ তারা দিতে চলেছে । এবিষয়ে একটি নোটিফিকেশন ডারি করা হয়েছে। স্টাফ নার্স গ্রেড টু পদে সেখানে নিয়োগের কথা বলা হয়েছে। ৯ ফেব্রুয়ারি এই বিজ্ঞপ্তি ঘোষিত হয়েছে, আর তা আবেদন করার শেষ তারিখ ২৬ মার্চ ২০২১।

আবেদন সংক্রান্ত তথ্য
অনলাইনেই এই নিয়োগের জন্য আবেদন করা যেতে পারে। অনলাইনে রয়েছে এই পদে আবেদনের লিঙ্ক। অনলাইনে এই পদে আবেদনের তারিখ ১৬ মার্চ থেকে শুরু হবে। চাকরির ক্ষেত্রে পদের নাম স্টাফ নার্স গ্রেড টু, দফতর স্বাস্থ্য দফতর। শূন্যপদ রয়েছে ৬১১৪ টি। রাজ্যের যেকোনও কোণের বাসিন্দা এই পদে আবেদন করতে পারেন।

গুরুত্বপূর্ণ তথ্য
এই পদে আবেদনের জন্য নূন্যতম যোগ্যতা বিএসসি নার্সিং প্রয়োজন। রাজ্যের যেকোনও নার্সিং ট্রেনিং স্কুল থেকে এই যোগ্যতা থাকতে হবে। বাংলা বা নেপালিতে ভালোভাবে লেখা ও পড়তে জানতে হবে।

আবেদন করার বয়সসীমা
সংরক্ষণের হিসাবে ধার্য হবে বয়সসীমা । বয়সের ক্ষেত্রে জেনারেল ক্যাটেগোরিতে ১৮ থেকে ৩৯ বছর। ওবিসিতে ১৮ থেকে ৪২ বছর, এসসি ও এসটিটে ১৮ থেকে ৪৪ বছর, প্রতিবন্ধী সংরক্ষণের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ধার্য হবে।

বেতন
বেতনের ক্ষেত্রে পে লেভেল ৯। সেখানে নিউ বেসিক পে ২৮,৯০০ টাকা। এইচআরএ ৩৪৬৮ টাকা। মেডিক্যাল অ্যালাউয়েন্স ৫০০ টাকা। মোট বেতন মাসিক হারে ৩৩,৭৩৫ টাকা।

আবেদনের প্রক্রিয়া
এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে নোটিস ডাউনলোড করতে হবে। তারপর রেজিস্ট্রেশন করতে হবে। https://wbhrb.in/ এই ওয়েবসাইটে নজর রাখতে হবে এজন্য। ফর্ম ফিলাপ হলে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। ফর্মের দাম ২১০ টাকা। বিভিন্ন সংরক্ষিত পরীক্ষার্থীদের জন্য আলাদা ফর্মের দাম ধার্য আছে। টাকার প্রক্রিয়া শেষ হলেই তবে ফর্ম সাবমিট হবে।












Click it and Unblock the Notifications