GAIL Recruitment 2024: চাকরির দরজা খুলে দিল গেইল ইন্ডিয়া লিমিটেড! বেতন ৮০ হাজার
GAIL Recruitment 2024: চাকরির বাজারে বড় খবর! গেইল ইন্ডিয়া লিমিটেড (GAIL (India) Limited) সিনিয়ার ইঞ্জিনিয়র সহ একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করবে। সংস্থার তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ২০০- এরও বেশি শূন্যপদের জন্য এই নিয়োত করা হবে।
কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনেই এই পদের জন্য আবেদন (GAIL Recruitment 2024) করতে বলা হয়েছে।

- GAIL Recruitment 2024: কোথায় আবেদন
গেইল ইন্ডিয়া লিমিটেড (GAIL (India) Limited) সিনিয়র পদের জন্য নিয়োগ (GAIL Recruitment 2024) করবে। এজন্য অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। কিংবা এই লিঙ্কে - gailonline.com - আবেদন করতে হবে। ওয়েবসাইট খুললেই 'গেইল রিক্রুটমেন্ট' অপশন দেখা যাবে। সেখানে গিয়ে আবেদন করতে হবে। আগামী ১১ ডিসেম্বর এই পদের জন্য আবেদন করতে হবে।
- GAIL Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
গেইল ইন্ডিয়া লিমিটেড (GAIL (India) Limited) ২৬১ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। সিনিয়ার ইঞ্জিনিয়র সহ একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ (GAIL Recruitment 2024) করা হবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটেই এই বিষয়ে বুস্তারিত ভাবে উল্লেখ আছে।
- GAIL Recruitment 2024: যোগ্যতা এবং বয়স সংক্রান্ত তথ্য
সিনিয়ার ইঞ্জিনিয়ার, সিনিয়ার অফিসার এবং অফিসার পদের জন্য নিয়োগ (GAIL Recruitment 2024) করবে গেইল। প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা যোগ্যতা দেওয়া হয়েছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে আবেদনকারীর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। বিস্তারিত জেনেই এই পদের জন্য আবেদন করতে হবে। অন্যদিকে নুন্যতম ২৮ বছর বয়স থেকে এই পদের জন্য আবেদন করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ৪৫ বছর।
- GAIL Recruitment 2024: কীভাবে হবে নিয়োগ
আবেদনকারীর সিঙ্গল টেস্ট কিংবা মাল্টিপল স্টেজের ,মধ্যে দিয়ে আবেদনকারীকে (GAIL Recruitment 2024) যেতে হবে। এমনকি আবেদনকারীকে গ্রুপ ডিসকাশন কিংবা ইন্টারভিউ 'য়ের মধ্যে দিয়ে যেতে হবে। কিছু কিছু পদের জন্য নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা। বিস্তারিত জেনেই এই পদের জন্য আবেদন করতে হবে। যোগ্য ব্যক্তিকে এই পদের জন্য নুন্যতম ৬০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৮০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়াও রয়েছে একাধিক সুবিধা।












Click it and Unblock the Notifications