Government Jobs 2023: নতুন বছরের শুরুতেই ৩০ হাজার চাকরির সুযোগ! ভুলেও মিস করবেন না
নতুন বছর যারা চাকরি খুঁজছেন তাঁদের জন্য ভালো সময় আসতে চলেছে! বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই একাধিক পদের জন্য নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
Government Jobs 2023 : নতুন বছর যারা চাকরি খুঁজছেন তাঁদের জন্য ভালো সময় আসতে চলেছে! বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই একাধিক পদের জন্য নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
এর মধ্যে বড় সুযোগ রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ে। KV-তে আবেদনের শেষ তারিখ আগামীকাল দুই জানুয়ারি। এছাড়াও সিআরপিএফ, ওডিশা পুলিশ কনস্টেবল, রেলওয়ে চাকরি সহ একাধিক ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে।
এরর মধ্যে ক্লাস ১২ পাশেও আবেদন করতে পারা যাবে। কীভাবে কোথায় আবেদন করতে হবে সমস্ত তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হল।

কেন্দ্রীয় বিদ্যালয়ে ১৩ হাজার শূন্যপদে নিয়োগ
চাকরির বাজারে (KVS Recruitment 2023) বড় খবর। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন টিচিং এবং নন-টিচিং বিভাগের পদে বাম্পার নিয়োগ করেছে। টিচিং এবং নন-টিচিং বিভাগে ১৩ হাজার ৪০৪ টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। কেন্দ্রীয় বিদ্যালয়ে PRT, TGT, PGT এবং নন-টিচিং পদের জন্য শূন্যপদ রয়েছে। KVS টিচিং-নন-টিচিং রিক্রুটমেন্ট 2023-এর জন্য আবেদন করার শেষ তারিখ জানুয়ারী 2023।

পাটোয়ারী নিয়োগ
মধ্যপ্রদেশে চাকরির বাজারে দারুন সুযোগ। ৬৭৫৫ টি শূন্যপদের জন্য পাটোয়ারী নিয়োগ (MPPEB Recruitment 2023) হতে চলেছে। আগামী পাঁচ জানুয়ারি ২০২৩ সাল থেকে এই শূন্যপদে আবেদনের প্রক্রিয়া শুরু হতে চলেছে। এমপি পাটোয়ারী নিয়োগের বিজ্ঞাপন মধ্যপ্রদেশ পরীক্ষা বোর্ড জারি করেছে। এই শূন্যপদে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে।

পুলিশ বিভাগে কাজের সুযোগ
ওডিশা পুলিশে একাধিক শূন্যপদে (Odisha Police Bharti 2023) নিয়োগের সুযোগ। ক্লাস ১২ পাশেই এই পদের জন্য আবেদন করতে পারা যাবে। এই পদের জন্য আবেদন প্রক্রিয়া গত ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ২১ জানুয়ার। ওড়িশা পুলিশ কনস্টেবল নিয়োগ 2023-এর অধীনে মোট ৪৭৯০টি শূন্যপদ রয়েছে। দেরি না করে আজই এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে।

রেলে চাকরির সুযোগ
ভারতীয় রেলের দক্ষিণ-পূর্ব জোনে শিক্ষানবিস হিসাবে ব্যাপক (Railway Jobs 2023) নিয়োগ। গত ২৭ ডিসেম্বর থেকে এই পদের জন্যে আবেদনের সুযোগ খুলে দেওয়া হয়েছে। এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ ২রা ফেব্রুয়ারি। ১৭৮৫ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে রেলের তরফে। রেলের তরফে বিস্তারিত বিজ্ঞপ্তি জেনে নিন।

ক্লাস ১২ পাশে ব্যাপক চাকরি
BMC ফায়ারম্যানের (Govt Jobs 2023) ৯১০ টি শূন্য পদে নিয়োগ করা হবে। ক্লাস ১২ পাশে আবেদন করতে বলা হয়েছে। গ্রেটার মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে এই নিয়োগ করা হবে। এই পদের জন্য ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ করা হবে। ৪ ফেব্রুয়ারি হবে এই ইন্টারভিউ।

সিআরপিএফে ব্যাপক নিয়োগ
হেড কনস্টেবল এবং এএসআই পদে সিআরপিএফে ব্যাপক (CRPF Bharti 2023) নিয়োগ করা হবে। মোট ১৪০০ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু জানতে সিআরপিএফের ওয়েবসাইটে জেনে নিতে পারবেন।












Click it and Unblock the Notifications