Freshers Jobs 2024 News: কর্মসংস্থানে জোয়ার, Swiggy, Phonepe, PwC তে দু'কোটী যুবকের কাজের সুযোগ

Freshers Jobs 2024 News: দীর্ঘ সময় ধরে চাকরির খোঁজ করছেন! কিন্তু পাচ্ছেন না। এবার সেই চিন্তা থেকে মুক্তি। দেশের বড়বড় সংস্থাগুলি এখন নতুনদের কাজের সুযোগ দিচ্ছে। সৌজন্যে দেশের অন্যতম বৃহত কর্মসংস্থান (professional networking platform) সংক্রান্ত প্লাটফর্ম আপনা জবস (Apna Jobs)। দেশের প্রায় ২৫০০ শহরে দু'কোটিরও বেশি নতুন যুবক-যুবতীরা Swiggy, Phonepe, PwC এর মতো সংস্থায় কাজের সুযোগ পাবেন।

এছাড়াও এমন ৭ লাখ সংস্থা রয়েছে সেখানেও কর্মসংস্থানের সুযোগ করে দেবে এই আপনা জবস (Apna Jobs)। যার ফলে দেশজুড়ে কর্মসংস্থানে একেবারে জোয়ার আসবে (Freshers Jobs 2024 News) বলেই মত । চাকরি পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন হেনস্তার মুখে পড়তে হয় চাকরিপ্রার্থীদের। পড়তে হয় চ্যালেঞ্জের মুখেও।

job

আর তা থেকে মুক্তি পেতেই 'আপনা ক্যানভাস' (Apna Canvas) লঞ্চ করেছে আপনা জবস (Apna Jobs)। এই পাটফর্মের মূল উদ্দেশ্য হল সংস্থা এবং নতুন কর্মপ্রার্থীদের মধ্যে থাকা দূরত্ব কমিয়ে আনা। 'আপনা ক্যানভাস' প্লাটফর্মটি হল শূন্য থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা সহ ফ্রেশারদের জন্য নিয়োগ এবং প্রতিভা মূল্যায়নকে স্ট্রীমলাইন করার একটি প্রয়াস।

এই প্লাটফর্ম বেশ কিছু সুবিধা ফ্রেশারদের দিয়ে থাকে। এছাড়াও বড় সংস্থাগুলিও যাতে মেট্রো শহরগুলির বাইরে বিশেষ করে টায়ার ২ এবং টায়ার ৩ শহরে লোক নিয়োগ করতে পারে সে বিষয়েও এই প্লাটফর্মে বেশ কিছু সুবিধা রয়েছে। যা বিপ্লব ঘটাবে বলেই মত বিশ্লেষকদের।

Apna.co এর সিইও নির্মিত পারিখ (Nirmit Parikh, CEO & Founder) জানিয়েছেন, 'আপনা ক্যানভাস' (Apna Canvas) একেবারেই নতুন একটি উদ্যোগ। নিয়োগের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রত্যেক বছর ৪১ লাখ স্নাতক এবং নতুন কর্মপ্রার্থী তৈরি হয়। কিন্তু কোনও সেন্ট্রালাইজ জায়গা ছিল না। ফলে এই সমস্ত যুবক-যুবতী ঠিক কোথায় চাকরি যাবেন তা বুঝতে পারতেন না। আর সেজন্য এই পদক্ষেপ বলে জানান নির্মিত পারিখ। তাঁর কথায়, নয়া এই প্লাটফর্মের সঙ্গে PWC, Swiggy এবং PhonePe এর মতো সংস্থা যুক্ত হওয়ার কথাও জানান। ফলে কর্মসংস্থানের সম্ভাবনা আরও বেড়ে গিয়েছে বলে মন্তব্য করেন পারিখ।

বর্তমানে ৮২৫ টি শহরে ৫০ মিনিয়নেরও বেশি ইউজার রয়েছে এই আপনা জবস (Apna Jobs) এর। এখনও পর্যন্ত বিভিন্ন সেক্টরে ২০০টিরও বেশি বিভাগে চাকরির সুযোগ করে দিয়েছে এই প্লাটফর্ম। এই চাকরি পাওয়ার জন্য আপনিও আবেদন করতে পারবেন। এজন্য অনলাইনে আপনা জবস (Apna Jobs) পোর্টাল কিংবা অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য শুধুমাত্র বেশ কিছু তথ্য শেয়ার করতে হবে শুধু। একই সঙ্গে আপলোড করতে হবে সিভিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+