Flipkart Jobs: এক লাখেরও বেশি শূন্যপদে নিয়োগ, মহিলাদের কাছে বড় সুযোগ
Flipkart Jobs: চাকরি খোঁজ করছেন! বেকার যুবক-যুবতীদের জন্যে দারুণ খবর। ব্যাপক কর্মী নিয়োগ করবে সবথেকে বড় ই-কর্মাস ওয়েবসাইট ফ্লিপকার্ট। সামনেই উৎসবের মরশুম। আর এই মরশুমেই এক লাখেরও বেশি শূন্যপদে ব্যাপক নিয়োগ করা হবে। এমনটাই ফ্লিপকার্টের (Flipkart Jobs) তরফে জানানো হয়েছে।
মূলত সংস্থার (Flipkart) সাপ্লাই চেনে এই নিয়োগ করা হবে। যেমন ফুলফিলমেন্ট সেন্টার, ডেলিভারি হাব সহ একাধিক ক্ষেত্রে এই নিয়োগ করা হবে বলে জানিয়েছে ফ্লিপকার্ট। পুরুষদের পাশাপাশি মহিলারাও এই পদের জন্যে আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

- Flipkart Jobs: এক লাখেরও বেশি শূন্যপদ
এই বিষয়ে সংস্থার তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। আর সেই বিবৃতি অনুযায়ী সংস্থার দাবি, এক লাখেরও বেশি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। আর তাতে মহিলারাও আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে। এমনকি শারীরিক ভাবে অক্ষম তারাও এই পদের (Flipkart Jobs) জন্যে আবেদন জানাতে পারবেন। এমনটাই ফ্লিপকার্টের তরফে জানানো হয়েছে।
- Flipkart Jobs: সাপ্লাই চেনে আরও গতি
ফ্লিপকার্ট (Flipkart) সাপ্লাই চেন অপারেশনের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট হেমন্ত বদ্রী বলেন, সামনেই বিগ বিলিয়ন ডে'জ রয়েছে। অনেক কম দামে জিনিস এই সময় পাওয়া যায়। এছাড়াও সামনেই উৎসবের মরশুম। ফলে অনলাইনের মাধ্যমে উৎসবের আগে কেনাকাটা অনেকটাই বেড়ে যায়।
চাহিদা থাকে প্রচুর। আর তাই সাপ্লাই চেনে আরও গতি আনতে চায় সংস্থা। আর সেই কারনেই লক্ষাধিকেরও বেশি (Flipkart Jobs) শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। আর এই নিয়োগ গোটা দেশজুড়ে করা হবে বলে জানিয়েছেন হেমন্ত।
- Flipkart Jobs: প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাবে সংস্থা
অন্যদিকে ফ্লিপকার্টের মাধ্যমে এবার আরও প্রত্যন্ত এলাকার মানুষও কেনাকাটা করতে পারবেন। এমন গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, রাজস্থান এবং তেলেঙ্গানা সহ একাধিক রাজ্যের বহু এলাকা যুক্ত হয়েছে। যেখানে এবার সরাসরি ফ্লিপকার্ট পৌঁছে যাবে।
- Flipkart Jobs: কবে থেকে নিয়োগ
আর তা এই বছরই যুক্ত হয়েছে। এমনটাই সংস্থার তরফে জানানো হয়েছে। ফলে বিক্রি অনেকটাই বেড়ে যাবে বলেই আশা করছে দেশের অন্যতম বৃহত এই ই-কর্মাস সংস্থা। আর এই অবস্থায় কর্মী নিয়োগ (Flipkart Jobs) খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। কবে থেকে কীভাবে এই পদের জন্যে আবেদন তা এখনও জানায়নি সংস্থা। তবে বিষয়ে তথ্য জানতে পারলেই খবর প্রকাশ করবে ওয়ান ইন্ডিয়া বাংলা।












Click it and Unblock the Notifications