Fastest Growing Jobs: স্নাতক না হলেও মিলবে চাকরি, কোন কোন সেক্টরে নিয়োগ চলছে, জানুন
Fastest Growing Jobs: গত কয়েকমাসে একাধিক সংস্থা থেকে কর্মী ছাঁটাইয়ের খবর সামনে এসেছে। তবে বর্তমানে দেশের বেশ কয়েকটি সেক্টর এমনও আছে, যেখানে প্রচুর নিয়োগ হচ্ছে। লিঙ্কড ইন-এর ডেটা অনুযায়ী, ফিনান্সিয়াল সংস্থা, প্রযুক্তি সংস্থা, গণমাধ্যমের মতো ক্ষেত্রগুলিতে নিয়োগ চলছে পুরোদমে। এমনকী স্নাতক নয়, এমন প্রার্থীদের জন্যও থাকছে চাকরির যথেষ্ট সুযোগ।
যোগ্যতা অনুযায়ী, চাকরির ( Fastest Growing Jobs) অনেক সুযোগ রয়েছে বলেই জানা যাচ্ছে সমীক্ষায়। যেমন ধরে নেওয়া যাক, স্নাতক উত্তীর্ণ হলে চাকরি মিলতে পারে ইনভেস্টমেন্ট ম্যানেজার বা ফিনান্স অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। আবার এমবিএ পাশ হলে, সেই সব প্রার্থীদের জন্য টেকনোলজি অ্যাসোসিয়েট, ক্যাটালগ স্পেশালিস্টের চাকরি মিলতে পারে।

এছাড়া যাঁরা স্নাতক নন, তাঁরা প্লেসমেন্ট কো অর্ডিনেটর বা অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারের মতো পদে চাকরি পেতে পারেন।
প্রোডাক্ট ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স-এর মতো ক্ষেত্রে অনেক দ্রুত উন্নতিও করতে পারবেন চাকরি প্রার্থীরা। এছাড়াও চাকরি পাওয়া যেতে পারে প্লেসমেন্ট কো অর্ডিনেটর, টেকনিক্যাল রিক্রুটার হিসেবে। তবে বর্তমানে চাকরি জীবন শুরু করার জন্য কিছু কিছু ক্ষেত্রে দক্ষতা থাকা একান্ত প্রয়োজন। ডিজাইন, অ্যানালিটিক্স ও জাভা স্ক্রিপ্টে জ্ঞান থাকা জরুরি।
অন্যদিকে, কোভিড পরিস্থিতির কারণে চাকরির ( Fastest Growing Jobs) ধরনেও এসেছে বদল। এখনও অনেকেই অফিসে গিয়ে চাকরির থেকে সংস্থাগুলিও বাড়িতে বসে কাজ করার সুযোগ দিচ্ছে কর্মীদের। হাইব্রিড মোডে অর্থাৎ কয়েকদিন অফিসে ও কয়েকদিন বাড়িতে কাজ করার সুযোগও দেওয়া হচ্ছে কোনও কোনও সংস্থায়। কোভিড পরিস্থিতিতে বহু মানুষের চাকরি গিয়েছিল। কর্মহীন হয়েছিলেন বহু মানুষ।

অর্থনৈতিক টানাপোড়েনের জেরে কোভিড চলে যাওয়ার পরও নতুন নিয়োগ ( Fastest Growing Jobs) হয়নি। এখন তার থেকে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা যাচ্ছে।
উল্লেখ করা প্রয়োজন, প্রযুক্তি সংস্থার প্রায় লক্ষাধিক কর্মী চাকরি খুইয়েছেন গত বছর। ফেসবুক, আমাজন, ভোডাফোনের মতো সংস্থা থেকে চাকরি গিয়েছে অনেকের। বেশির ভাগ ক্ষেত্রেই সংস্থাগুলির দাবি ছিল, প্রয়োজনের অতিরিক্ত কর্মী ছিল বলেই ছাঁটাই করা হয়েছে।












Click it and Unblock the Notifications