Madhyamik Exam 2024: প্রশ্নের প্রত্যেক পাতায় থাকবে 'বার কোড'! ছবি তুললেই খবর পাবে পর্ষদ
Madhyamik Exam 2024: পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র বাইরে বেরিয়ে যাওয়া ধরতে এবার আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। একের পর এক বিষয়ে প্রশ্নপত্র ফাঁস গত কয়েক বছর ধরে কার্যত ট্রেন্ড হয়ে গিয়েছে। ইন্টারনেট বন্ধ রেখেও তা রোখা সম্ভব হচ্ছে না। এবার তাই অতীত থেকে শিক্ষা নিয়েই বড় পদক্ষেপ পর্ষদের।
এবার মাধ্যমিকের (Madhyamik Exam 2024) প্রতিটি প্রশ্নপত্রে বিশেষ কোড থাকবে। প্রথম পাতার পাশাপাশি অন্যান্য পাতাতেও তা থাকবে। এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

বুধবার বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ে শিক্ষা দফতরের আধিকারিক ও স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একটি সভায় যোগ দেন রামানুজ গঙ্গোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটা জানান তিনি। রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, 'পরীক্ষার (Madhyamik Exam 2024) প্রশ্ন কখনও ফাঁস হয় না, কিছু 'দুষ্টু বাচ্ছা' প্রশ্ন পত্রের ছবি তুলে বাইরে পাঠিয়ে দেয়। এবার কে বা কারা প্রশ্নপত্র বাইরে পাঠালো তা চিহ্নিত করতেই এই কোড ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে যার কাছ থেকে প্রশ্নপত্র বাইরে যাবে চলতি বছরে তার পরীক্ষা 'বাতিল' হবে বলেও তিনি জানান। এটি অন্যতম একটি আধুনিক ব্যবস্থা বলেও পর্ষদের (Madhyamik Exam 2024) তরফে জানানো হয়েছে।
অন্যদিকে স্বাস্থ্য, অগ্নিনির্বাপন, পরিবহন বিষয়ক ম্যাপের ব্যবস্থা এবার পরীক্ষার সময় (Madhyamik Exam 2024) থাকছে বলেও জানিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি। সেই সঙ্গে জঙ্গল লাগোয়া পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতায়াতের জন্য প্রশাসনের তরফে গাড়ির ব্যবস্থা থাকছে বলে জানানো হয়েছে। তবে পুরো বিষয়টি অ্যাডমিট কার্ড (Madhyamik Exam 2024) সংগ্রহের দিন পরীক্ষার্থীরা জেনে নিতে পারে তার চেষ্টাও করা হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি।
অন্যদিকে গত বছরের (Madhyamik Exam 2024) অভিজ্ঞতার ভিত্তিতে এবার 'গ্রাফ পেপার' ও ম্যাপ সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও পর্ষদ সভাপতি জানান। রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, আমি নিশ্চিত এবার আর ওই ধরণের সমস্যা হবেনা। প্রশ্ন যদি থাকে তবে গ্রাফ পেপার ও ম্যাপ প্রশ্নপত্রের (Madhyamik Exam 2024) প্যাকেটেই থাকবে বলে তিনি জানান। বলে রাখা প্রয়োজন, আগামী ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024) চলবে। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার কয়েক হাজার পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসবেন বলে খবর।












Click it and Unblock the Notifications