Job News: টেলিকম যন্ত্রাংশের উৎপাদন বাড়ানোর প্রস্তুতি! ভারতে হাজার হাজার নিয়োগ এরিকসনের

ভারতে বেসরকারি বিভিন্ন সংস্থায় ছাঁটাইয়ের খারাপ খবরের মধ্যে ভাল খবরও রয়েছে। টেলিকম নেটওয়ার্কিং কোম্পানি এরিকসন জানিয়েছে, ভারতে 5G নেটওয়ার্ক তৈরির যন্ত্রাংশের চাহিদা মেটাতে তারা পুনেতে অংশীদারি সংস্থার সঙ্গে উৎপাদন ক্ষম

ভারতে বেসরকারি বিভিন্ন সংস্থায় ছাঁটাইয়ের খারাপ খবরের মধ্যে ভাল খবরও রয়েছে। টেলিকম নেটওয়ার্কিং কোম্পানি এরিকসন জানিয়েছে, ভারতে 5G নেটওয়ার্ক তৈরির যন্ত্রাংশের চাহিদা মেটাতে তারা পুনেতে অংশীদারি সংস্থার সঙ্গে উৎপাদন ক্ষমতদা বাড়ানোর কাজ শুরু করেছে। উচ্চ-প্রযুক্তির উৎপাদন প্রক্রিয়াকে প্রসারিত করতে কারা প্রচুর নিয়োগের পরিকল্পনা করেছে।

 Job News: টেলিকম যন্ত্রাংশের উৎপাদন বাড়ানোর প্রস্তুতি! ভারতে হাজার হাজার নিয়োগ এরিকসনের

দক্ষিণ-পূর্ব এশিয়ায় এরিকসনের মার্কেটিং হেড সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভারতে 5G চালু হওয়ার সঙ্গে সঙ্গে, টেলিকম পরিষেবা প্রদানকারী নেটওয়ার্ক স্থাপনে সাহায্য করতে পুনের কারখানায় 5G-র যন্ত্রাংশের উৎপাদন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে। তিনি আরও বলেছেন, ভারতে এই উৎপাদন বৃদ্ধি এই মহাদেশে তাদের উৎপাদন বৃদ্ধির অংশ।

এরিকসন, ১৯৯৪ সালে ভারতে প্রথম তাদের উৎপাদন শুরু করে। এখানকার সংস্থা জাবিলের সঙ্গে তারা 4G ও 5G-র যন্ত্রাংশও তৈরি করছে। এরিকসন ইন্ডিয়া এদেশে তাদের প্রযুক্তি কেন্দ্রও তৈরি করেছে। এরিকসন জানিয়েছে, তারা বিশ্বের ৫০ টির বেশি দেশে যন্ত্রাংশ সরবরাহ করছে। ফলে তারা বিভিন্ন অংশীদারদের সঙ্গে করে নিরবিচ্ছিন্নভাবে 5G-র যন্ত্রাংশ সরবরাহ করার অপেক্ষায় রয়েছে।

পুনের কারখানায় এরিকসনের ম্যাসিভ মিমো অ্যান্টেনা ইন্টিগ্রেটেড রেডিও AIR 3219 এবং AIR 3268 তৈরি করবে।

গত জুলাইয়ে ভারতে 5G-র স্পেকট্রাম নিলামের পরে কোনও কোনও সংস্থা তাদের নেটওয়ার্ক চালুর কথাও ঘোষণা করেছে। এদের মধ্যে রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল তাদের 5G-র নেটওয়ার্ক তৈরির জন্য এরিকসনকে অংশীদার হিসেবে বেছে নিয়েছে।
এরিকসনের মোবিলিটি রিপোর্টে ২০২৮ সাল নাগাদ ভারতে 5G-র গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬৯ কোটিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+