ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে বিবিধ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
ন্যাশনাল হেল্থ মিশনের অধীনে বিবিধ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ন্যাশনাল হেল্থ মিশনের অধীনে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে বিবিধ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মেমো নম্বর : STM/DT/01/321/2021
মোট শূন্যপদ : ৫
কোন শূন্যপদ
১) প্রজেক্ট সায়েন্টিস্ট (Project Scientist) - ১
২) রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (Research Assistant) - ১
৩) ল্যাব টেকনিশিয়ান (Lab Technician) - ১
৪) মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff) - ২
চাকরির মেয়াদ : চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।
কোথা থেকে আবেদন
১) রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আবেদন করা যাবে।
২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) প্রজেক্ট সায়েন্টিস্ট (Project Scientist) - জুয়োলজি/মাইক্রোবায়োলজি/লাইফ সায়েন্সে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস নিয়ে এমএসসি। স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের গবেষণা বা পিএইচডি।
২) রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (Research Assistant) - জুয়োলজি/মাইক্রোবায়োলজি/লাইফ সায়েন্সে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস নিয়ে এমএসসি। স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের গবেষণা।
৩) ল্যাব টেকনিশিয়ান (Lab Technician) - রাজ্য সরকার স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে বিএসসি এমএলটি/ডিএলটি/ডিএমএলটি। কাজ করার অভিজ্ঞতা ও কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক।
৪) মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff) - উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অন্তত দুই বছরের কাজ করার অভিজ্ঞতা।
বয়সসীমা
১) প্রজেক্ট সায়েন্টিস্ট (Project Scientist) - ৪০
২) রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (Research Assistant) - ৩৫
৩) ল্যাব টেকনিশিয়ান (Lab Technician) - ৩৫
৪) মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff) - ৩০
আবেদনের ফি : এ ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি।
বেতন
১) প্রজেক্ট সায়েন্টিস্ট (Project Scientist) - প্রতি মাসে ৬০ হাজার টাকা।
২) রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (Research Assistant) - প্রতি মাসে ৩১ হাজার টাকা।
৩) ল্যাব টেকনিশিয়ান (Lab Technician) - প্রতি মাসে ১৮ হাজার টাকা।
৪) মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff) - প্রতি মাসে ১৫ হাজার টাকা।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) নম্বর ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।
২) নির্বাচিক প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে।
আবেদনের পদ্ধতি
১) অফলাইন ও অনলাইনে আবেদন করতে হবে।
২) আবেদনের ঠিকানা - To the Director, School of Tripical Medicine, Kolkata, 108, CR Avenue, Kolkata - 700073
৩) সব তথ্য-প্রমাণ সহ আবেদনপত্র হয় রেজিস্ট্রি পোস্ট বা কুরিয়ার করতে হবে অথবা উপরোক্ত ঠিকানার ড্রপ বক্সে ফেলতে হবে।
৪) stmrecruitment2021@gmail.com-এ আবেদন মেইল করা যাবে।
৫) আবেদন পাঠানোর শেষ দিন - ৩১/০৮/২০২১
৬) https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/3122.pdf লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জানা যাবে ও আবেদনপত্র ডাউনলোড করা যাবে।












Click it and Unblock the Notifications