Electronics Corporation of India Limited-এ অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি
Electronics Corporation of India Limited-এ অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি
ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের (Electronics Corporation of India Limited or ECIL) বিবিধ পদে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিজ্ঞপ্তি নম্বর : 29/2021
মোট শূন্যপদ : ২৪৩
কোন কোন শূন্যপদ
১) ইলেক্ট্রিশিয়ান (Electrician) - ৩০
২) ইলেক্ট্রনিক মেকানিক (Electronic Mechanic) - ৭০
৩) ফিটার (Fiter) - ৬৫
৪) আরঅ্যান্ডএসি - ৭
৫) টার্নার (Turner) - ১০
৬) মেশিনিস্ট (Machinist) - ৫
৭) মেশিনিস্ট জি (Machinist G) - ৩
৮) কার্পেন্টার (Carpenter) - ৫
৯) সিওপিএ - ১৬
১০) ডিজেল মেকানিক (Disel Mechanic) - ৫
১১) প্লাম্বার (Plumber) - ২
১২) এসএমডব্লু - ২
১৩) ওয়েল্ডার - ১৫
১৪) পেইন্টার - ৫
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : প্রার্থীকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস হতে হবে। এ সংক্রান্ত সাটিফিকেট থাকা আবশ্যক।
বয়সসীমা
১) প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
২) ২০২১ সালের ১৪ অক্টোবরের মধ্যে বয়স সম্পূর্ণ হতে হবে।
৩) সংরক্ষিত প্রার্থী সরকারি নিয়ম মেনে বয়সে ছাড়া পাবেন।
ট্রেনিং : প্রার্থীকে এক বছর ট্রেনিং দেওয়া হবে।
বেতন
১) ট্রেড অনুযায়ী প্রার্থীকে ৮০৫০ ও ৭৭০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
২) এ ব্যাপারে বিস্তারিত বিজ্ঞপ্তিতে জানা যাবে।
প্রার্থী বাছাই পদ্ধতি : মেধা তালিকার মাধ্যমে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা নেওয়া শুরু - ০২/০৯/২০২১
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ১৬/০৯/২০২১
আবেদনের পদ্ধতি
১) অনলাইনে আবেদন করতে হবে।
২) www.apprenticeshipindia.org ওয়েবসাইটে গিয়ে অ্য়াপ্রেন্টিস হিসেবে নাম নথিভূক্ত করতে হবে।
৩) www.ecil.co.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
৪) প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
৫) আগামী ১৬ সেপ্টেম্বর বিকেল চারটে পর্যন্ত আবেদন করতে হবে।
৬) https://careers.ecil.co.in/app/Advt_ITI_29_2021.pdf লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে নিন।












Click it and Unblock the Notifications