EIL Recruitment 2024: কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ, ৩২ বছরেও করা যাবে আবেদন! বেতন আকাশ ছোঁয়া

EIL Recruitment 2024: চাকরির খোঁজ করছেন? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। একেবারে হাতের মুঠোয় কেন্দ্রীয় সরকারি চাকরি। ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (Engineers India Limited-(EIL) একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে। সংস্থার তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

কারিগরি সেক্টরের পেশাদারদের জন্য নয় একটি দুর্দান্ত সুযোগ। কীভাবে কোথায় আবেদন করবেন (EIL Recruitment 2024) জেনে নিন।

job

  • EIL Recruitment 2024: কীভাবে কোথায় নিয়োগ

ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (Engineers India Limited-(EIL) এর এই শূন্যপদে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে করতে (EIL Recruitment 2024) হবে। এজন্য এই লিঙ্কে - recruitment.eil.co.in - ক্লিক করতে হবে। সংশ্লিষ্ট ওয়েবসাইট খুললেই 'কেরিয়ার' অপশন পাওয়া যাবে। সেখানে ক্লিক করে আবেদন করতে হবে। আজ ১৯ নভেম্বর থেকে এই পদের জন্য আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ২ ডিসেম্বর।

  • EIL Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি

ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৫৮টি শূন্যপদের জন্য এই নিয়োগ (EIL Recruitment 2024) করা হবে। নিয়োগ হবে ইঞ্জিনিয়ার, ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদের জন্য। আলাদা আলাদা ভাবে নির্দিষ্ট করে দেপয়া হয়েছে শূন্যপদ। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। EIL এর অফশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

  • EIL Recruitment 2024: যোগ্যতা -

একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ (EIL Recruitment 2024) করা হবে। যার মধ্যে ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্নাতক হতেই হবে। ডেপুটি ম্যানেজার পদের জন্য আবেদন করতে হলে BE/B.Tech/B.Sc. (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি থাকতে হবে। এছাড়াও বেশ কিছু পদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যোগ্যতা। জেনেই তা আবেদন করতে হবে।

  • EIL Recruitment 2024: বয়স সংক্রান্ত তথ্য

নুন্যতম ৩২ বছর বয়স থেকে এই শূন্যপদের জন্য আবেদন (EIL Recruitment 2024) করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ৩৬ বছর। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ'য়ের মাধ্যমে এই নিয়োগ করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+